আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
362 views
in সালাত(Prayer) by (6 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

১। তাহিয়্যাতুল ওযুর ফজিলত কী কী?
হযরত বিলাল (রা.) আর কি আমল করতেন যেগুলোর জন্য মহানবী (সা.) জান্নাতে, নবীর আগে বিলাল (রা.) র পায়ের  আওয়াজ বা হাঁটার আওয়াজ শুনেছিলেন?


২। বিতর নামাজ যদি রেখে দেয়া হয় শেষ রাতে তাহাজ্জুদ এর পর পড়ার জন্যে, তখন যদি সেই রাতে না উঠতে পারি, তখন কি ফজরের ওয়াক্তে উঠলে, ফজরের সুন্নাহ এর আগে বিতর আদায় করে নেয়া যাবে?

৩। কোনো ওয়াক্তের নামাজ কাযাহ হলে সেটা কি পরবর্তী ওয়াক্তের নামাজের আগেই পড়তে হবে? নাকি সেদিন পরে পড়লেও চলবে?

ধরুন, ফজর যদি কাযাহ হয়ে যায়, তখন কি যোহরের আগেই আদায় করে নিতে হবে? নাকি অন্য সময় আদায় করলেও চলবে?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তাহিয়্যাতুল ওজুঃ-
আদ্দুর্রুল মুখতার(২/২২) গ্রন্থে বর্ণিত রয়েছে,
في الدرالمختار ،ج:٢ ص:٢٢
(وَنُدِبَ رَكْعَتَانِ بَعْدَ الْوُضُوءِ) يَعْنِي قَبْلَ الْجَفَافِ كَمَا فِي الشُّرُنْبُلَالِيَّة عَنْ الْمَوَاهِبِ
ওজুর পর ওজুর পনি শুকানোর পূর্বে দুই রা'কাত নামায পড়া মুস্তাহাব।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1330


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তাহিয়্যাতুল অজুর আ'মলের বিশেষত্বের কারণেই অন্যান্য সাহাবীর মধ্যে শুধুমাত্র বেলাল রাযিই এই ফযিলত অর্জন করে নিয়েছেন। অন্য কোনো আ'মলের কথাতো বিশেষভাবে জানা যায়নি।

(২) বিতর নামাজ যদি রেখে দেয়া হয় শেষ রাতে তাহাজ্জুদ এর পর পড়ার জন্য, তখন যদি সেই রাতে  উঠা না যায় , তখন ফজরের ওয়াক্তে উঠলে, ফজরের সুন্নাহ এর আগে প্রথমে বিতর আদায় করে নিতে হবে।

(৩) কোনো ওয়াক্তের নামাজ কাযা হলে সেটা পরবর্তী ওয়াক্তের নামাজের আগেই কি পড়তে হবে? তা নির্ভর করবে, ঐ ব্যক্তির সাহেবে তারতীব হওয়া না হওয়ার উপর।যদি সাহেবে তারতীব না হয়, তাহলে কাযা নামায প্রথমে পড়া শর্ত নয়।,  হ্যা পড়ে নেয়াই উত্তম। আর সাহেবে তারতীব হলে কাযা নামাযকে অবশ্যই ওয়াক্তের নামাযের পূর্বে আদায় করতে হবে, নতুবা ওয়াক্তের নামায আদায় হবে না।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5512


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 707 views
0 votes
1 answer 420 views
...