আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
273 views
in সালাত(Prayer) by (45 points)
১) আমি নামাজ পড়তেছি, আমার পিছনে জায়নামাজ বিছিয়ে আম্মু কি নামাজ পড়তে পারবে? (বয়সে ছোট-বড় এমন কিছু বুঝাচ্ছি)

এটা কি নামাজের কোনো ক্ষতি হতে পারে?


২) নামাজে জায়নামাজের সামনে বালিশ/টুল/ এগুলো রেখে কেউ কি সামনে দিয়ে হাঁটতে পারবে?
বা অন্যকেউ অপারগবশত এই জিনিসগুলো রেখে আমার সামনে সালাত আদায় করতে পারবে?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নারীদের ক্ষেত্রে নামাযের সময় ছোটজন সামনে- আর বড়জন পিছনে দাড়ালে কোনো সমস্যা হবে না।

(২)
মুসাল্লির সামন দিয়ে কারো অতিক্রম করার সম্ভাবনা থাকলে ইমাম এবং মুনফারিদেরর(একাকী নামায আদায়কারী) জন্য সামনে সুতরা রেখে নামায পড়া মুস্তাহাব।
হযরত আবু-সাঈদ খুদরী রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳَﻌِﻴﺪٍ ﺍﻟْﺨُﺪْﺭِﻱِّ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ( ﺇِﺫَﺍ ﺻَﻠَّﻰ ﺃَﺣَﺪُﻛُﻢْ ، ﻓَﻠْﻴُﺼَﻞِّ ﺇِﻟَﻰ ﺳُﺘْﺮَﺓٍ ﻭَﻟْﻴَﺪْﻥُ ﻣِﻨْﻬَﺎ )
যখন তোমাদের মধ্য থেকে কেউ নামায পড়বে তখন সে যেন সামনে সুতরা রেখে নামায পড়ে এবং সুতরার নিকটবর্তী থাকে।(সুনানে আবু-দাউদ-৫৯৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/536


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাজে জায়নামাজের সামনে টুল ইত্যাদি যা এক হাত সমপরিমাণ, এগুলো রেখে সামনে দিয়ে হাঁটা যাবে।
অন্যকেউ অপারগবশত এই জিনিস রেখে আপনার সামনে সালাত আদায় করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...