আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
433 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
আসসালামু আলাইকুম।

১-হানাফি মাজহাব অনুযায়ী ফরজ সালাতের সিজদায় দোয়া করা যায়না।এটা জানার পরে ফরজ & বিতির সালাতের সিজদায় আর দোয়া করিনা।যেহেতু বিতিরের সালাতও ওয়াজিব।প্রশ্ন হলো হাদিসে বর্নিত অনেক ছোট ছোট দোয়া আছে,যেমন ইয়া মুক্বল্লিবাল কুলুবি সাব্বিত.......

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া।

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকো ইত্যাদি এই দোয়া গুলোও কি সিজদায় করা যাবেনা???

২-একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাস শেষে স্টুডেন্টসদের কাছ থেকে যে টাকা উঠে এই টাকার হিসাব কিভাবে হবে?মানে যিনি প্রতিষ্ঠাতা তিনি কি এই থেকে টাকা নিতে পারেন?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নফল নামাযের সেজদা বা অন্যান্য তাসবীহাতের রুকুনে কোরআন-সুন্নাহে বর্ণিত দু'আ অথবা তার সমার্থক আরবী দু'আ করা যাবে। আখেরাতের জন্য দু'আ করতে হবে। যেমনঃ-হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়াবি দু'আ করা যাবেনা।যেমনঃ- হে আল্লাহ আমাকে এক লক্ষ টাকা দাও।অর্থ্যাৎ নফল নামাযে অতিরিক্ত দু'আ পড়া যাবে এতে কোনো সমস্যা নাই।এবং তা সুন্নাতে মুআক্কাদার খেলাফ হবে না।তবে ফরয নামাযে অতিরিক্ত দু'আ না পড়াই উত্তম।বরং এক্ষেত্রে নির্দিষ্ট দু'আ -ই পড়া সুন্নাতে মুআক্কাদা। যদিও অন্যান্য/অতিরিক্ত দু'আ সুন্নাত,তবে সুন্নাতে যায়েদা,সুন্নাতে মুআক্কাদা নয়।অর্থ্যাৎ সুন্নাত দ্বারা প্রমাণিত কিন্তু সুন্নাতে মুআক্কাদা নয়।

যেহেতু ফরয নামায জামাতে পড়াটাই আসল এবং ওয়াজিব।তাই এক্ষেত্রে যদি নির্দিষ্ট তাসবীহাত ব্যতীত অন্যান্য দু'আ সমূহ পড়া হয়,তাহলে নামায বেশ দীর্ঘ হয়ে যাবে,এজন্য দু'আ না পড়াই উত্তম। তবে নফল নামাযি ব্যক্তি (জামাত ব্যতীত) বা মুনফারিদ (একলা নামাযি)এর জন্য নির্দিষ্ট তাসবীহাত ব্যতীত কোরআন-হাদীসে বর্ণিত পরকালীন দু'আ করতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/185

(২)
বেসরকারি প্রতিষ্ঠানের স্টুডেন্টসদের কাছ থেকে উসূলকৃত টাকা প্রতিষ্ঠাতা নিজ ইচ্ছানুযায়ী ব্যয় করতে পারবেন।চাইলে তিনি নিজেও রাখতে পারবেন আবার অন্য কাউকেও দিতে পারবেন। হ্যা উত্তম হল, বাকী সমস্ত উস্তাদদেরকে পদমর্যাদা অনুযায়ী বন্টন করে দেয়া।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
শাইখ নফল নামাযের কথা বলিনি,ফরজ নামায।আর ফরজ নামায তো মেয়েরা একাই পড়ে।
by (814,710 points)
ফরয নামাযে মেয়েরা যেহেতু একাই পড়ে তাই মেয়েরা সিজদা ইত্যাদি রুকুনে দু’আ করতে পারবে। তবে অবশ্যই কুরআন হাদীস থেকে দু’আ করতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...