আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
218 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম উস্তাজ

ছেলের বয়স ১০ সে হেফজ নিছে ১ বছর।মাত্র ২ পারা শেষ হলো ও ঘনঘনো অসুস্থ হয় ১২-১৩ দিন যায় আবার অসুস্থ শুধু সাইনোসিসের সমস্যা ঠান্ডা লাগতে থাকে সুস্থ হতে হতে ৯-১০ দিন চলে যায় এরকম চলতেছে এক বছর ধরে। আমি আর ধৈর্য দরে থাকতে পারি না। বলি ধৈর্য দরে থাকবো কিন্ত যখন দেখি সে ৪-৫ দিনেও মাদরাসা যায় না তখন অধৈর্য হয়ে পড়ি।বন্ধের জন্য আবার পিছনের পড়া পড়ালাগে ভুলে যায় এভাবে সে কিভাবে আগাবে এই চিন্তা আমার আর বয়স হয়ে যাইতেছে। শুধু হাফেজ হয়েতো ওর জীবিকা চলবে না দুনিয়ায় চলতে হলে অন্য কিছু শিখতে হবে।তাই আমি ভাবছি ওকে মাওলানা পড়াবো ওর বাবা পড়াবে না সে বলে আলিয়া পড়াবে কি করবো আপু চিন্তায় মাথা নষ্ট হয়ে যায় দুয়া করি সাদকা সমার্থ অনুযায়ী করি।মাঝে মাঝে মনে হয় আল্লাহ কি আমার দুয়া কবুল করে না আমার ভিতরে কি কোন ভুল আছে যে কারনে আমি চেয়েও পাই না।আপু আমার প্রশ্ন আমি কি ওকে আলিয় দিয়ে দিবো যদিও ওকে নিয়ে আমার মানত ছিলো কোরআনের হাফেজ বানাবো।কিন্তু ওর রোগ বাদা হয়ে দাড়িয়েছে। ছেলেকেও অনেক বকি কেন সে স্বভাবিক অসুস্থতা নিয়ে পড়তে পারে না

জানা মতে আমি কোন হারাম খাবার খাই না তাহলে দুয়া কবুল কেন হয় না ছেলেটাকে তো কোরআনের পথে রাখতে চেয়েছি এজন্য আল্লাহর কাছে অনেক দুয়া করি কিনতু তার রোগের কোন পরিবর্তন নেই।জানিনা  অজান্তে কোন হারাম খাবার খাই কি না। এগুলো আমার মনে প্রশ্ন জাগে

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارَتْقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا» " رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ.
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরআন পাঠকারীকে কিয়ামতের দিন বলা হবে, পাঠ করতে থাকো আর উপরে উঠতে থাকো। (অক্ষরে অক্ষরে ও শব্দে শব্দে) সুস্পষ্টভাবে পাঠ করতে থাকো, যেভাবে দুনিয়াতে স্পষ্টভাবে পাঠ করতে। কারণ তোমার স্থান (মর্যাদা) হবে যা তুমি পাঠ করবে শেষ আয়াত পর্যন্ত (আয়াত পাঠের তুলনাগত দিক থেকে)। (আহমদ, তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী)(মিশকাত-২১৩৪)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5024

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআন হিফজ করার ফযিলত অপরিসীম। আল্লাহর কাছে ছেলের জন্য দু'আ করুন। ছেলের প্রতি লক্ষ্য করে দেখুন, সে কি হতে চায়, সে যদি কিতাবি লাইনে পড়তে চায়, তাহলে কিতাবি লাইনে নিয়ে আসুন। প্রথমত তার অন্তরে হিফজের গুরুত্ব ও মাহাত্ম্য নিয়ে আসার চেষ্টা করুন।আখেরাতের আলোচনা তার সামনে বেশী বেশী করুন।নিজের বাসাকে সম্পূর্ণ ইসলামী পরিবেশে সাজিয়ে তুলুন। ছেলেকে মুবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। ঘরের সবাইকে নিয়ে ইসলাহি মজলিস করুন।আল্লাহ আপনার ছেলেকে আলেম হাফেজ হওয়ার তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...