আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
338 views
in সালাত(Prayer) by (8 points)
আস সালামু আলাইকুম।
আমি যেখানে চাকরী করি সেখানে আমার অফিসের পাশেই দুটি মসজিদ আছে।কিন্তু কাছাকাছি মসজিদ থাকা সত্যেও আমার অফিসের সবাই অফিসের মধ্যে জামাতে সালাত আদায় করেন।কিন্তু আমি মসজিদে গিয়েই সালাত আদায় করি।যেহেতু আমি একাই মসজিদে গিয়ে সালাত পড়ি এবং বাকিরা অফিসেই জামাতে সালাত আদায় করেন এই কারণে আমার অফিস থেকে অনেক কথা শুনতে হয়।

আমি জানতে চাচ্ছি এভাবে কি কাছাকাছি মসজিদ রেখে অফিসে প্রতিদিন জামাতে সালাত আদায় করা যাবে?

আমার বসের সাথে আলাপ করার পরে উনি আমাকে কিছু যুক্তি দিয়েছেন।সেগুলো হলোঃ

১। যদি আমার মতো কয়েকজন মসজিদে সালাত আদায় করতে চলে যায় তাহলে যারা অফিসে কাজের জন্য রয়ে যাবেন তাদের যে জামাতে নামাজ ছোটলো তার জন্য দায়ী কে থাকবে?

২।যেহেতু বাংলাদেশে এখনো ইসলামি খেলাফত কায়েম হয় নি তাই অফিস লাগিয়ে সবাই মসজিদে সালাত আদায়ে যেতে পারবে না।

৩। ইসলামি রাষ্ট্রে নিয়ম হলো রাষ্ট্রের প্রধান ইমামতি করবেন।যেহেতু উনি অফিসের মালিক তাই উনার এই দৃষ্টিকোণ থেকে অফিসে জামাতে ইমামতি করতে হবে।

৪।আল্লাহর জমিনের সব জায়গায় মসজিদ তাই যেখানে ইচ্ছা সেখানেই জামাত পড়লে হবে।মসজিদে যাওয়া জরুরি নয়।

এই যুক্তিগুলো সঠিক কি না দয়া করে খন্ডন করে দিবেন।

1 Answer

+1 vote
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রশ্ন হল, মসজিদে জামাত পড়া ওয়াজিব? না বাড়িতে জামাত পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে।
উত্তরঃ
ইবনে আবেদীন শামী রাহ বলেন,
(قوله في مسجد أو غيره) قال في القنية: واختلف العلماء في إقامتها في البيت والأصح أنها كإقامتها في المسجد إلا في الأفضلية. اهـ
ঘরে জামাত পড়া কি মসজিদে জামাত পড়ার মত? এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ মত হল,ঘরে জামাত পড়াও মসজিদে জামাত পড়ার মত।তবে সওয়াবে কিছুটা তারতম্য রয়েছে।অর্থাৎ ঘরে জামাত পড়ার ধরুণ ওয়াজিব আদায় হয়ে যাবে।তবে মসজিদের মত সওয়াব পাওয়া যাবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1365

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মসজিদ পাশে রেখে সদাসর্বদা ঘরে জামাত করা কখনো উচিৎ হবে না।পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,900 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...