আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
367 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (42 points)
আসসালামু আলাইকুম।
আমার কলেজটা মহিলা কলেজ।আমি পরিপূর্ন পর্দা করিএবং দ্বীন মেনে চলার চেষ্টা করি।কোন দিবস ই পালন বা উদযাপন করি না আমি।

আমার কলেজে ২৫,২৬ মার্চ অনুষ্ঠান হবে মুলত স্টুডেন্টদের বিভিন্ন কার্যক্রম,বক্তব্য ইত্যাদি। আমার ফ্রেন্ড ওর উপর দায়িতে পড়েছে এগুলো হ্যান্ডেল করার।এখন ও তিলাওয়াত এর জন্য আমাকে খুব জোড় করছে সুরা ফাতিহা তিলাওয়াত করতে হয় হবে আরকি অনুষ্ঠান শুরুর আগে।এখন আমাকে না বলেই সে ম্যমকে আমার নাম বলেছে এবং আমার ডিপার্টমেন্ট এর টিচার একজন সেও আমাকেই বলল তুমি রিসাইটেশন করো। আমি আমার ফ্রেন্ড কে না করলাম ও আমার কথা শুনছে না বলে যে তোকেই করতে হবে।সেটা মহিলা কলেজ হলেও সেখানে পুরুষ টিচার আছে এবং কর্মচারী আছে।আমি ওকে বলেছি আমি এইসব ফাংশন এ যাই না, সে বলে তুমি শুধু রিসাইটেশন করে চলে যেও। খুব ই ইন্সিসস্ট করছে ও, আবার আমকে আস্ক না করেই ম্যামকে নাম বলেছে। এখন কি আমার সেখানে যাওয়া এবং তিলাওয়াত করা উচিত হবে?

আর,তাছাড়া সেদিন আমার পিরিয়ড এর ৫ দিন হবে তখন ও আমার হাল্কা ব্লাড যায় এই ব্যাপারও ওকে বলেছি, ও বলে যে না দেখে তিলাওয়াত করলে কিছু হবে না ইত্যাদি।আমার কি করনীয়?

1 Answer

0 votes
by (757,260 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ;১৯/১৯৩ এ নারীদের আওয়াজ সতরের অন্তর্ভুক্ত হওয়ার (মারজুহ) রেওয়াতকে বর্তমান প্রেক্ষাপটে অগ্রাধিকার দিয়ে বলা হয়েছে যে,পর-পুরুষের সামনে মহিলা বক্তৃতা দিতে পারবে না।বক্তৃতা প্রদান জায়েয হবে না।

যেহেতু নারীকন্ঠ মূলত সতরের অন্তর্ভুক্ত নয়,তাই ফিৎনার আশংকা না থাকলে তথা বৃদ্ধ মহিলা বা বিশেষ প্রয়োজন থাকলে তাদের কন্ঠ শুনার অনুমোদন দেয়া যেতে পারে। সতর্কতামূলক এত্থেকে বেঁচে থাকাই উত্তম। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1058

তাছাড়া হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াত সম্পূর্ণ নিষিদ্ধ। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/35166

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুতরাং আপনি এরকম কোনো অনুষ্টানে শরীক হতে পারবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (757,260 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 369 views
...