আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
515 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আস-সালামু আলাইকুম। হস্তমৈথুন করার পর যে বীর্য বের হয় তা যদি শরীরের কোথাও লাগে তাহলে যে যে যায়গায় বীর্য লেগে আছে তা ধোয়া হয় অথবা রানে লাগলে পুরো কোমর থেকে রান সহ পা পর্যন্ত ধুয়ে ফেলা হয়, তাহলে কি নামাজ পড়া যাবে? আর যদি পুরোপুরি গোসল করার প্রয়োজন হয় গোসল না করা ছাড়া নামাজ পড়া যাবেনা এমন হয়, তাহলে কি নিজের ইচ্ছামত ভালো করে গোসল করলে হবে? নাকি গোসল করলে ইসলামিক নিয়ম ফরজ গোসলই করতে হবে?

1 Answer

0 votes
by (764,700 points)
edited by
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


গোসল ফরজ হওয়ার জন্য শর্ত হল, বীর্য বের হওয়ার সময় উত্তেজনা থাকতে হবে। 

আল্লাহ তাআলা বলেন,
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ

তোমরা জুনুবি হও তবে (গোসল করে) সারা দেহ পবিত্র করে নাও। (সূরা মায়েদাহ ৬)

হাদীস শরীফে এসেছেঃ   
إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ

তথা পানি [বের হবার দ্বারা] পানি {শরীরে ঢালা তথা গোসল] আবশ্যক হয়। {সহীহ মুসলিম, হাদীস নং-৩৪৩}

আরো জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
হস্তমৈথুন করার পর বীর্য বের হলে এক্ষেত্রে গোসল করা ফরজ।
গোসল করা ছাড়া এক্ষেত্রে পবিত্র হওয়া যাবেনা।।

নিজের ইচ্ছামত গোসল করলে হবেনা,বরং গোসলের তিনটি ফরজ আদায় করতে হবে।
এক, ভালো ভাবে কুলি করা। (এক্ষেত্রে তিনবার গড়গড়িয়ে কুলি করা সুন্নাত)
দুই, নাকে পানি দেয়া। (এক্ষেত্রে তিনবার নাকের নরম স্থান পর্যন্ত সুন্নাত)
তিন, সমস্ত শরীরে পানি পৌছানো।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
আস-সালামু আলাইকুম। হস্তমৈথুন করার পর যে যে যায়গায় বীর্য লেগে থাকবে ওই যায়গা ধুয়ে ফেললে অথবা রানে লাগলে কোমর থেকে রান সহ পা পর্যন্ত ভালো করে ধুয়ে তারপর নামাজ পড়া যাবে?
by (764,700 points)
না,এরপর নামাজ পড়া যাবেনা।
এক্ষেত্রে আপনার উপর গোসল আদায়। 

ফরজ গোসল না করে নামাজ পড়া জায়েজ হবেনা

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 373 views
0 votes
1 answer 503 views
...