আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
312 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (133 points)
edited by
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

১, যদি আব্রু ঢাকার কাপড় না থাকে বা সব ভেজা থাকে,তবে মেয়েরা কি সাময়িক ভাবে ছেলেদের কাপড় বাসায় পড়তে পারবে।বিশেষত স্বামীর?

২, ফতুয়া টি শার্ট এসব কাপড়েরত লিংগভেদ নেই,একে অপরেরটা পড়া যাবে?

৩, স্ত্রীর প্রবল স্বামী ভক্তি কারণে মাঝে মাঝে স্বামীর শার্ট পড়ে।কারণ স্বামী অনেক দূরে থাকে।এতে কি গুনাহ হবে

৪,আমি নামাজ পড়ছিলাম,কিছু লোক আমার দিকে তাকিয়ে ছিল,আমি বুঝতে পারসিলাম,নামাজের আগে আমার চুল ইচ্ছা করে এলোমেলো করে রেখেছিলাম,দেখতে উদ্ভট লাগতেসিলো।বড় চুল। যখন বুঝি লোকেরা তাকাই আছে তখন এক হাত দিয়ে চুল টা কপাল থেকে সরাই দেই।যাতে উদ্ভট না লাগে।এতে কি নামাজ নষ্ট হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

(১) যদি আব্রু ঢাকার কাপড় না থাকে বা সব ভেজা থাকে,তবে মেয়েরা সাময়িক ভাবে ছেলেদের কাপড় বাসায় পড়তে পারবে।বিশেষত স্বামীর কাপড় পরিধান করা যাবে।

(২) ফতুয়া টি-শার্ট এসব কাপড়ের অবশ্যই লিংগভেদ রয়েছে,একে অপরেরটা পড়া যাবে না।

(৩) স্ত্রী প্রবল স্বামী ভক্তির কারণে মাঝে মাঝে স্বামীর শার্ট পড়ে থাকেন।কারণ স্বামী অনেক দূরে থাকে।এতে  গুনাহ হবে না।  স্বামীর কাপড় পরিধান করে কিন্তু বাহিরে যাওয়া যাবে না।এবং নারী পুরুষ কারো সামনে বের হওয়া যাবে না।বিশেষ করে কোনো পুরুষের সামনে তো যাওয়াই যাবে না।

(৪) চুল সতরের অংশ। সুতরাং সমস্ত চুলের এক চতুর্থাংশ চুল বের হয়ে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
,সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...