আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
229 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

১.যাদের ইনকাম হারাম(যেমন ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে,/বাড়ি করেছে) তাদের বাড়িতে কি ভাড়া থাকা যাবে? বা তাদের কোনো গাড়ি ভাড়া নেওয়া যাবে?

২।ব্যাংকে সুদ না নিয়ে শুধু টাকা জমা রাখলে কি হারাম হবে? কারণ ব্যাংক তো আমার টাকা নিয়েও অন্য জায়গায় ঋণ দিবে।

৩।আজান দিলে আমার বাসা থেকে আজান শোনা যায় না।আবার অনেক সময় শোনা গেলেও স্পষ্ট শোনা যায় না এক্ষেত্রে আজানের উত্তর কিভাবে দিবো?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যাদের ইনকাম হারাম(যেমন ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে,/বাড়ি করেছে) তাদের বাড়িতে ভাড়া থাকা যাবে বা তাদের গাড়ি ও ভাড়া নেওয়া যাবে। এতে কোনো সমস্যা হবে না।

(২)
বর্তমান সময়ে বাসায় টাকা-পয়সা রাখা অনেকটা অনিরাপদ।অন্যদিকে সুদ হারাম,এবং সুদী কাজে সাহায্য করাও হারাম।
তাই বলা যায় যে,এসমস্ত ব্যাংকে সেভিংস একাউন্টে টাকা রাখা যাবে না। কেননা তখন ব্যাংক কর্তৃত আইনগতভাবে উক্ত টাকা সুদী কারবারে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থাকে। যদিও ব্যাংক চাহিবামাত্র গ্রাহককে উক্ত টাকা দিতে বাধ্য থাকে। এজন্যই উলামায়ে কেরাম পরামর্শ দেন যে,উক্ত ব্যাংক সমূহে কারেন্ট একাউন্ট খুলে টাকা রাখতে হবে। কেননা কারেন্ট একাউন্টের টাকা আইনগতভাবে ব্যাংক ব্যবহার করতে পারেনা।
যদি কোনো কারণে ঐ সব সুদী ব্যাংক সমূহে কারেন্ট একান্ট খুলা দুস্কর হয়ে যায়, তাহলে সুদ গ্রহণ না করার শর্তে তাতে সেভিংস একাউন্ট খুলে  টাকা রাখা যাবে।উলামায়ে কেরাম এ অনুমোদন দিয়েছেন।সুদী ব্যাংকে একাউন্ট খুলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/753

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেকোনো ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন।সেভিংস একাউন্ট খুলার পর যদি সুদ আসে, তাহলে উক্ত সুদকে সদকাহ করে দিতে হবে।

(৩)
আজানের জবাব দেয়া মুস্তাহাব। যতটুকু শুনবেন,ততটুকুই জবাব দিবেন। আর কাজের মাধ্যমে তথা জামাতে নামায পড়ার নিমিত্তে মসজিদে গমন হচ্ছে, ওয়াজিব। আপনি মসজিদে গমন করে নামাযকে সমাপ্ত করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 254 views
0 votes
1 answer 373 views
...