আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
912 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
1. লুঙ্গিতে এক দিরহামের থেকেও কম পরিমাণ নাপাক লেগে আছে, যা দৃশ্যমান নয়। এক্ষেত্রে যদি ভেজা শরীরে ঐ লুঙ্গি পরিধান করা হয় তাহলে কি শরীর/লুঙ্গি দুইটাই নাপাক হয়ে যাবে?

2. কেউ ইমামকে রুকুতে এক তাসবীহ পরিমাণ পেয়েছে কিন্তু তিনি জানতেন তিন তাসবীহ পরিমাণ না পেলে রাকাত পাবে না, তাই তিনি ঐ রাকাত ছুটে গেছে ধরে নিয়ে বাকি নামাজ আদায় করেছে। এক্ষেত্রে অতিরিক্ত নামাজ আদায়ের জন্য তার সম্পূর্ণ নামাজটি হবে কি?

3. বায়ু চেপে নামাজ পড়লে নামাজ হবে কি?

4. ইমাম যদি মিলাদ-কিয়াম করে থাকেন, তাহলে সে ইমামের পিছনে নামাজ পড়লে হবে কি?/না হলে করণীয়?

5. রুকু থেকে দাঁড়ানোর সময়/সিজদা থেকে উঠার সময় দুই হাত দিয়ে কাপড় ঠিক করলে নামাজ ভেঙ্গে যাবে?/এতোদিন এরকম কেউ করলে সে নামাজগুলো কি কাজা করতে হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ- 
বিসমিল্লাহির রহমানির রহিম।


(০১)
এক্ষেত্রে শরীর/লুঙ্গি দুইটাই নাপাক হয়ে যাবে।

(০২)
সেই নামাজ যদি চার রাকাত বিশিষ্ট নামাজ হয়,তাহলে ৪র্থ রাকাতে বৈঠক করে থাকলে উক্ত নামাজ হয়ে যাবে,সেই নামাজ যদি ২ রাকাত বিশিষ্ট নামাজ হয়,তাহলে ২য় রাকাতে বৈঠক করে থাকলে উক্ত নামাজ হয়ে যাবে।

(০৩)
শরীয়তের বিধান হলো প্রস্রাব-পায়খানা এবং বায়ুর চাপ নিয়ে নামাজ পড়ার দ্বারা যদিও নামাজ হয়ে যাবে,তবে এমন করা মাকরূহ। 
(আপকে মাসায়েল আওর উনকা হল ২/৮০৬)    

হাদীস শরীফে এসেছেঃ- 

قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ وَوَجَدَ أَحَدُكُمُ الْخَلاَءَ فَلْيَبْدَأْ بِالْخَلاَءِ "
হযরত আবদুল্লাহ ইবনে আরকাম রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যখন নামাজ দাঁড়িয়ে যায়- আর তোমাদের কারও প্রস্রাব-পায়খানার প্রয়োজন দেখা দেয়; সে যেন প্রথমে প্রয়োজন সেরে নেয়।
(জামে তিরমিজি, হাদিস- ১৪২)

হযরত সাওবান রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির জন্য হালাল নয় কারও গৃহাভ্যন্তরে অনুমতি ব্যতীত দৃষ্টিপাত করা... এবং কেউ যেন প্রস্রাব-পায়খানার চাপ নিয়ে নামাজ না পড়ে। 
(জামে তিরমিজি, হাদিস- ৩৫৭; সুনানে আবু দাউদ, হাদিস- ৯১)

আরো জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে নামাজ হয়ে যাবে।
তবে মাকরুহ হবে।

(০৪)
তার পিছনে নামাজ হবে।
তবে বিদয়াতি ইমামের পিছনে নামাজ যেহেতু মাকরুহ।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে তার পিছনে নামাজ হয়ে গেলেও তাহা মাকরুহ হবে।

এক্ষেত্রে উক্ত ইমাম পরিবর্তন করতে হবে।

আরো জানুনঃ

(০৫)
এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
তবে মাকরুহ।
তাই পরবর্তীতে এত এহেন কাজ করবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 374 views
0 votes
1 answer 298 views
...