আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
353 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (55 points)
আসসালামু আলাইকুম,  আমার কয়েকটি প্রশ্ন রয়েছে।

১. উত্তেজনাবশত মজি বের হলে এবং তা পেন্টে এবং লজ্জাস্থানের আশেপাশে লাগলে, নিজে এবং কাপড় পবিত্র করার পদ্ধতি কি?

২. উত্তেজনাবশত কামরশ বা মজি পেন্টে লাগলে, পরবর্তিতে এটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আবার পরিধান করলে কি অযু অথবা পবিত্রতা নষ্ট হবে কোনোভাবে?

৩. নাপাকি কাপড় ধুয়ার সময় কাপড় থেকে পানি যদি অন্য কাপড়ে লাগে তাহলে কি সেই কাপড়ও নাপাক হয়ে যাবে?

৪. নাপাকি কাপড় থেকে পানির ছিটা বালতির পানিতে পরলে বালতির পানি নাপাক হয়ে যাবে?

৫. নাপাক কাপড় ৩ বার ধুয়ার সময় প্রতিবার কাপড় কতটুক চিপতে হবে? অনেক ভালো করে চিপার পরেও দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর পানির ফোটা পরছে কাপড় থেকে।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
إنْ غَسَلَ ثَلَاثًا فَعَصَرَ فِي كُلِّ مَرَّةٍ ثُمَّ تَقَاطَرَتْ مِنْهُ قَطْرَةٌ فَأَصَابَتْ شَيْئًا إنْ عَصَرَهُ فِي الْمَرَّةِ الثَّالِثَةِ وَبَالَغَ فِيهِ بِحَيْثُ لَوْ عَصَرَهُ لَا يَسِيلُ مِنْهُ الْمَاءُ فَالثَّوْبُ وَالْيَدُ وَمَا تَقَاطَرَ طَاهِرٌ وَإِلَّا فَالْكُلُّ نَجِسٌ. هَكَذَا فِي الْمُحِيطِ.
যদি কেউ কাপড়কে তিনবার ধৌত করে,এবং প্রত্যেকবার নিংড়ায়, অতঃপর কাপড় থেকে পানির ফোটা কোনো জিনিষে পড়ে, যদি তৃতীয়বার ভালভাবে নিংড়ানো হয়ে থাকে,এমনভাবে যে এরপর আর নিংড়ালে কোনো পানি বের হবে না,তাহলে কাপড় থেকে যে পানি পড়বে,সেই পানি ও কাপড় এবং হাত কোনো কিছুই নাপাক বলে বিবেচিত হবে না।আর যদি নিংড়ানো না হয়ে থাকে,তাহলে তিনবার ধৌত করার পরও কাপড় থেকে ফোট ফোটা করে পরে যাওয়া পানি নাপাক বলেই গণ্য হবে। ( ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/23740

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)উত্তেজনাবশত মজি বের হলে এবং তা পেন্টে এবং লজ্জাস্থানের আশেপাশে লাগলে, শরীর এবং কাপড়কে তিনবার ধৌত করতে হবে।

(২)উত্তেজনাবশত কামরশ বা মজি পেন্টে লাগলে, পরবর্তিতে এটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আবার পরিধান করল অযু অথবা পবিত্রতা নষ্ট হবে না।তবে উক্ত কাপড় পরিধান করে নামায হবে না।কেননা নামাযের জন্য শর্ত হল, কাপড় পবিত্র করা।

(৩)নাপাকি কাপড় ধৌত করাে সময় কাপড় থেকে পানি যদি অন্য কাপড়ে লাগে তাহলে সেই কাপড়ও নাপাক হয়ে যাবে।

(৪)নাপাকি কাপড় থেকে পানির ছিটা বালতির পানিতে পড়লে সেই বালতির পানিও নাপাক হয়ে যাবে।

(৫)নাপাক কাপড় ৩ বার ধৌত করার সময় প্রতিবার কাপড়কে এমন ভাবে চিপতে হবে যে, যাতেকরে এর পর আর পানি টপ টপ করে না পরে। হ্যা, তৃতীয়বার একটু বেশিই চিপতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 398 views
...