আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
412 views
in সালাত(Prayer) by (10 points)
closed by
আসসালামু'আলাইকুম।ইস্তিঞ্জা করে ভালো করে টিস্যু দিয়ে মুছে ওযু করে ২ রাকআত সুন্নত পড়ি। এরপর অন্তর্বাসে দেখি খুবইই ক্ষুদ্র, শুধু একটা বিন্দুর ন্যায় কালো ময়লার মতো এরকম  দুই তিনটা কী যেন লেগেছে। একদম শুষ্ক ছিলো কাপড়, ওই বিন্দুর মতো ময়লাটাও হাত দিয়ে ধরে তুলে ফেলা যায়, কোনো আর্দ্রতা ছিলো না তাতে। মাঝে মাঝেই কাপড়ে এরকম এক দুইটা কিছু দেখা যায়, নামাজের পর এরকম খেয়াল করেছি,অন্য সময় খেয়াল করা হয় নি এরকম কিছু বের হয়/ লাগে কিনা। তবে হায়েয শেষ হওয়ার সময় কাপড়ে অনেকটা এরকম শুষ্ক ময়লার মতো কিছু লাগতে দেখেছিলাম,যদিও তা আরো বেশি পরিমাণের ছিলো অর্থাৎ কিঞ্চিৎ বড় বিন্দুর মতো ছিলো বোধ হয় আর অনেক গুলো ছিলো।
অর্থাৎ এই যে বিন্দুর মতো ময়লা নাকি যাই হোক আমি নিশ্চিত না যে তা শরীরের ভিতর থেকে বের হওয়া কোনো পদার্থ নাকি শরীরের বাইরে থেকে লাগা কোনো ময়লা; ভিতর থেকে বের হলে তো বোধ হয় সাথে কোনো তরল/ আর্দ্রতাও লেগে যাওয়ার কথা আবার ওই স্থানে/আশপাশে শরীরের ময়লা লেগে থাকারও সম্ভাবনা দেখিনা।

এখন , এটার জন্য কি ওযু বা নামাজ নষ্ট হয়?
closed

1 Answer

0 votes
by (770,460 points)
selected by
 
Best answer
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
বিসমিল্লাহির রহমানির রহিম


হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَوْكَرِ بْنِ رَافِعٍ الطُّوسِيُّ ، نَا أَبُو إِسْحَاقَ الضَّرِيرُ إِبْرَاهِيمُ بْنُ زَكَرِيَّا ، نَا ثَابِتُ بْنُ حَمَّادٍ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ : أَتَى عَلَيَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَنَا عَلَى بِئْرٍ أَدْلُو مَاءً فِي رِكْوَةٍ لِي ، فَقَالَ : يَا عَمَّارُ ، مَا تَصْنَعُ ؟ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، بِأَبِي وَأُمِّي ، أَغْسِلُ ثَوْبِي مِنْ نُخَامَةٍ أَصَابَتْهُ . فَقَالَ " يَا عَمَّارُ ، إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ : مِنَ الْغَائِطِ ، وَالْبَوْلِ ، وَالْقَيْءِ ، وَالدَّمِ ، وَالْمَنِيِّ ، يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ "

আহমাদ ইবনে আলী ইবনুল 'আলা (রহঃ) ... আম্মার ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন, তখন আমি একটি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে আমার একটি পানির পাত্রে ভর্তি করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, হে আম্মার! তুমি কি করছো? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য কোরবান হোক। আমি আমার পরিধেয় বস্ত্রে লেগে যাওয়া শ্লেষ্মা পরিষ্কার করছি। তিনি বলেনঃ হে আম্মার! পাঁচটি জিনিস থেকে কাপড় ধৌত করা প্রয়োজনঃ বিষ্ঠা, পেশাব, বমি, রক্ত ও বীর্য। হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা, তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির পাত্রের পানি একই সমান (পাক-নাপাকীর হুকুমের ক্ষেত্রে)।
(সুনানে দারা কুতনি ৪৫০)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এটার জন্য আপনার ওযু বা নামাজ নষ্ট হবেনা।

এটি যদি নাপাকিও হয়,তবুও এটি যেহেতু খুবই খুদ্র পরিমান,এক দিরহাম থেকে অনেক কম।
তাই এতে আপনার ওযু বা নামাজ এর সমস্যা হবেনা।

আর যদি নাপাকি না হয়,সেক্ষেত্রে তো কোনো প্রশ্নই উঠেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 477 views
+1 vote
1 answer 427 views
0 votes
1 answer 355 views
0 votes
1 answer 364 views
0 votes
1 answer 413 views
...