আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
202 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
আমি ১১.১১ অফারে আলিএক্সপেরেজ থেকে অনেক জিনিস অর্ডার দেই ব্যবসার জন্য এখন এটা জায়েজ হবে নাকি হবেনা তা না জানেনেই অর্ডার দিয়েছি বলে রাখি এব্যাপারে কোনো ধারনা আমার ছিল না এখন কেনসেল করাও যাবে না।

1 Answer

0 votes
by (808,470 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যেহেতু এতে শরীয়ত অনুমোদিত ক্রয়-বিক্রয়ের সাদৃশ্যতা বিদ্যমান রয়েছে।তাই কমিশনের সাথে উক্ত ক্রয়-বিক্রয়কে বৈধতার আওতাভুক্ত করা হবে।তবে কিছু শর্ত সাপেক্ষে।

ডিসকাউন্টের উক্ত পদ্ধতি জায়েয হতে হলে নিম্নোক্ত শর্ত সমূহ অবশ্যই তাতে উপস্থিত থাকতে হবে।
★প্রথম শর্ত ক্রেতার সাথে সম্পর্কিত।
★দ্বিতীয় শর্ত বিক্রতার সাথে সম্পর্কিত। 

  • (১)প্রথম শর্তঃ
ক্রেতা প্রয়োজন ব্যতীত শুধুমাত্র ডিসকাউন্ট অর্জনের উদ্দেশ্যে উক্ত মালকে ক্ররিদ করতে পারবে না।কেননা অপচয় করা নাজায়েয ।
শুনুন আল্লাহ তা'আলার শ্বাশ্বত বানী,
ﺇِﻥَّ ﺍﻟْﻤُﺒَﺬِّﺭِﻳﻦَ ﻛَﺎﻧُﻮﺍْ ﺇِﺧْﻮَﺍﻥَ ﺍﻟﺸَّﻴَﺎﻃِﻴﻦِ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥُ ﻟِﺮَﺑِّﻪِ ﻛَﻔُﻮﺭًﺍ
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।(সূরাঃ বনী-ইসরাঈল-২৭)

  • (২)দ্বিতীয় শর্তঃ
বিক্রেতার উক্ত ডিসকাউন্টের ঘোষনা অন্যকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে হতে পারবে না। বরং তার উদ্দেশ্য শুধুমাত্র নিজ মালকে প্রচলন করা ও বিক্রি করা, হতে হবে।উপরোক্ত শর্তাদি পাওয়া গেলে ডিসকাউন্ট বৈধ হবে। কেননা উক্ত পদ্ধতিতে বিষয়টা আসলে এমন হচ্ছে যে,বিক্রেতার পক্ষ থেকে বিক্রিত মালে ছাড় দেওয়া হচ্ছে।যা ইসলামী শরীয়তে অনুমোদিত।এ সম্পর্কের মূলনীতিকে বিস্তারিত জানতে ভিজিট করুন- 1505


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 264 views
...