আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
506 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (37 points)
edited by
১ অনেক সময় অামরা প্রয়োজনে  ও অপ্রয়োজনীয় বিষয়ে বড়লোক অান্তীয় দের থেকে টাকা চাই ও টাকা নেই (টাকা গুলো সাধারণ টাকা কোন দান সদগার টাকা না) এবং তারাও তা অামারদের দেয় এই টাকা নেওয়া কি হালাল

অনেক সময় বলি টাকা দিয়ে সব করা যায়, টাকা নাই দুনিয়া নেই এই বাক্যগুলি কি শিরকি বাক্য হলে কোন ধরণের শিরক

৩ প্রসাব করে পানি নেওয়ার সময় সেই পানির ছিটা লাগলে তা কি নাপাক


প্রসাব করে টিস্যু নিয়ে।নাপাকি পরিষ্কার করি তারপর পানি নেই তখন সেই পানি কি পাক নাকি নাপাক

৫ মান্নত করার জন্য কি নিয়ত জরুরি নাকি মুখ দিয়ে ভুলে মান্নত করার মত কথা উচ্চারণ হয়ে গেলেও মান্নত হয়


অাপনাদের দোয়ায় ভাল অাছি তা বলা কি শিরক।

৭ বিশ্বকাপ এিকেট খেলার অাগে অামরা বাংলাদেশ সাপোর্ট করি এবং বলি এই বার বাংলাদেশ কাপ নিব দেখবি এই সব কি গায়েবি কথা মানে এই সব বললে কি শিরক হয় হলে কোন ধরণের শিরক হয়

নাপাক কাপড় ধোয়ার পানির ছিটা ও কি নাপাক


হুজুর অামি একবার নামাজ শিক্ষা বই ছুয়ে একটি খারাপ কাজ না করার কসম করেছিলাম যেহেতু নামাজ শিক্ষা বইয়ে কুরঅানে অায়াত অাছে এখন এই কাজটি কি শিরকি কাজ হয়েছে এই কসম এখন কি করব

১০ অনেকে চোখের কসম করে, মাটির কসম করে এগুলো করলে কি শিরক হয়, মানুষ কাফের হয়ে যায়। বউ তালাক হয়ে যায়। অার যেহেতু অাল্লাহর নাম নেওয়া হয় নি তাই কি কসম হয়

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
অনেক সময় অামরা প্রয়োজনে  ও অপ্রয়োজনীয় বিষয়ে বড়লোক অান্তীয়দের থেকে টাকা চাই ও টাকা নেই (টাকা গুলো সাধারণ টাকা কোন দান সদকাহর টাকা না) এবং তারাও তা অামারদের দেয় এই টাকা নেওয়া হালাল।তবে চেয়ে নেয়ার চেয়ে কাজ করে টাকা উপার্জন রাসূলুল্লাহ সাঃ শিখানো রীতিও নীতি।

(২)
অনেক সময় বলি টাকা দিয়ে সব করা যায়, টাকা নাই দুনিয়া নেই, এই বাক্যগুলি চিরন্তন সত্য একটি কথা। 
টাকা পয়সার এই শক্তি তো আল্লাহই দিয়েছেন।সুতরাং এটা শিরক হবে না।হ্যা, যদি কেউ বলে,টাকা হলে আখেরাত ক্রয় করা যায়, তাহলে এমন বাক্য অবশ্যই শিরকের অন্তর্ভুক্ত।

(৩+৪)
প্রসাব করে পানি নেওয়ার সময় সেই পানির ছিটা বলতে,লিঙ্গের মাথায় প্রস্রাব লেগে থাকলে, লিঙ্গকে ধৌত করার পানির ছিটা তো নাপাক। তবে লিঙ্গের মাথায় প্রস্রাবের ছিটা না থাকলে, পানির ছিটা নাপাক না।

(৫)
মান্নতের জন্য নিয়ত অবশ্যই জরুরী।

(৬)
অাপনাদের দোয়ায় ভাল অাছি, বলা শিরক হবে না।

(৭)
এটা আশা ভরশার কথা,ধারণা প্রসূত কথা। সুতরাং একথা দ্বারা শিরক হবে না।

(৮)
নাপাক কাপড় ধোয়ার পানির ছিটা নাপাক।

(৯) 
যেহেতু নামায শিক্ষা বইয়ে কুরআনের আয়াত রয়েছে, সেটা আপনি পূর্ব থেকে জানেন।এবং এই বইয়ের দিকে ইঙ্গিত করে বা স্পর্শ করে কসম করেছেন, এখন এই কসমকে রক্ষা করা জরুরী। যদি রক্ষা না করেন, তাহলে আপনাকে কাফফারা দিতে হবে।

(১০)
চোখের কসম,মাঠির কসম, এভাবে কসম হয় না। তবে এভাবে কেউ কসম করে নিলে তার ঈমান চলে যাবে না।এরজন্য তাকে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (37 points)
হুজুর ৯ ও ১০ এর উওর দেওয়া হয় নি
by (814,710 points)
৯,১০ তো প্রথমে ছিলনা
by (37 points)
হুজুর হয়ত কোন সমস্যা হয়েছে অামার যতটুকু মনে অাছে অাপনি উওর দেওয়ার অাগেই অামি ইডিট করে দিয়েছিলাম
by (814,710 points)
জ্বী,আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...