আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,700 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (44 points)
আসসালামু আলাইকুম

ধরুন সকালে মাথায় চুলে মেহেদি দিলাম। আসরের আগে গোসল করবো। তো জুহরে কি শুধু অযু করে নামায পড়া যাবে?

1 Answer

0 votes
by (809,370 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ওজুর ফরয চারটি যথাঃ-
  1. চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
  2. দুনু হাত কনুই সহ ধৌত করা।
  3. দুনু পা টাখনু সহ ধৌত করা।
  4. মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
চুলে মেহেদি দেওয়ার পর যদি ওজুর করার প্রয়োজনিয়তা না থাকে,তাহলে চুলে মেহেদি থাকাবস্থায় নামায না হওয়ার কোনো কারণ নেই।যদি মেহেদিতে কোনো প্রকার গন্ধ থাকে,তাহলে সেই মেহেদি মাথায় থাকাবস্থায় নামায পড়া মাকরুহে তানযিহি হবে।
নামায ভঙ্গের কারণ সমূহের মধ্যে এমন কোনো কারণ নেই যে,মাথায় মেহেদি থাকলে নামায হবে না।
ফুকাহায়ে কেরামদের আলোচনা থেকে বুঝা যায় যে,কালো কলপ বিশেষ কিছু শ্রেণী ব্যতীত একদমই দেওয়া যাবে না।(জাওয়াহিরুল ফিকহ, ৭/১৫৯
মাকতাবাতু দরুল উলূম করাচী)
কালো কলপ ব্যতীত চুলে যেকোনো কালার দেয়া যেতে পারে যদি তা কাফিরগণ কে অনুসরণ করে না করা হয়।এবং পরপুরুষ কে দেখানোর উদ্দেশ্iয না থাকে।(যেব ও যি-নত কে শরয়ী আহকাম-৭১)আরও জানুন- 761


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
চুলের মেহেদী শুকিয়ে গেলে সেই মাথা মাসেহ করলে কি হবে?

by (809,370 points)
জ্বী মাসেহ করা যাবে। মেহেদি যেহেতু গাছের পাতা, তাই এটা নাপাক নয়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 397 views
...