আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
3,001 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by
closed by
কোন পুরুষ ও মহিলা উভয়ই তাদের অভিভাবকের অমতে বিয়ে করে ফেললে পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে অভিভাবকের সম্মতি নিয়ে পুনরায় এক অপরকে বিয়ে করলে তাদের বিয়ে কি বৈধ হবে?
closed

1 Answer

0 votes
by (805,980 points)
selected by
 
Best answer

বিসমিহি তা'আলা
জবাবঃ-
কোনো মুসলমান যুবক-যুবতীর জন্য উচিৎ হবে না মা-বাবাকে কষ্ট দিয়ে কোনো কাজ করা বা নিজ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়া। মা-বাবাকে যে কোনো মূল্যে রাজি করিয়ে সিদ্ধান্ত নিন,নতুবা তাদের সিদ্ধান্তকে আন্তরিকভাবে মেনে নেয়ার চেষ্টা করুন।তাদের অসন্তুষ্টিতে কোনো কিছু করা আপনার জন্য কখনো মঙ্গলজনক হবেনা।এবং না হওয়াই যুক্তিসংগত।

আল্লাহ তা'আলা বলেনঃ-
ﻭَﻗَﻀَﻰ ﺭَﺑُّﻚَ ﺃَﻻَّ ﺗَﻌْﺒُﺪُﻭﺍْ ﺇِﻻَّ ﺇِﻳَّﺎﻩُ ﻭَﺑِﺎﻟْﻮَﺍﻟِﺪَﻳْﻦِ ﺇِﺣْﺴَﺎﻧًﺎ ﺇِﻣَّﺎ ﻳَﺒْﻠُﻐَﻦَّ ﻋِﻨﺪَﻙَ ﺍﻟْﻜِﺒَﺮَ ﺃَﺣَﺪُﻫُﻤَﺎ ﺃَﻭْ ﻛِﻼَﻫُﻤَﺎ ﻓَﻼَ ﺗَﻘُﻞ ﻟَّﻬُﻤَﺂ ﺃُﻑٍّ ﻭَﻻَ ﺗَﻨْﻬَﺮْﻫُﻤَﺎ ﻭَﻗُﻞ ﻟَّﻬُﻤَﺎ ﻗَﻮْﻻً ﻛَﺮِﻳﻤًﺎ
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।(সূরা:১৭/২৩)

অমুক ব্যতীত জীবন অচল এমন মনোভাব পরিহার করুন।বরং সর্বদা আল্লাহর হুকুম ও নবীজ সা: এর ত্বরিকায় জীবন পরিচালনা ও ক্ষণস্থায়ী লোভ-লালসা পরিহারের মনোভাব তৈরী করাই আপনার নৈতিক দায়িত্ব।

যদি ও বালেগ ছেলে-মেয়ের বিবাহ তারা নিজে নিজে সম্পাদন করতে পারে,(ছেলে গায়রে কু'ফু হলে মহিলার অভিবাবকের অনুমতি অত্যাবশ্যকীয়)তথাপিও মা-বাবার সন্তুষ্টি সন্তানের জন্য মঙ্গলজনক।

যদি দুই সাক্ষীর উপস্থিতিতে বিয়ে হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে। এখন নতুন করে বিয়ে করার আর কোনো প্রয়োজন নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
গায়রে কুফু বলতে কি বোঝায়?
by
+1
আমার একটা মেয়েকে পছন্দ। আমার পরিবার রাজি না।কিন্তু মেয়ের মা বাবা রাজি। আমার পরিবার চায় আমি আরও অনেক পরে বিবাহ করি।আমি এই মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে গেছি।কিন্তু আমার পরিবার মানে না।এখন করনিও কি?
by (805,980 points)
মাতাপিতাকে সন্তুষ্ট করে মাতাপিতার চয়েজমত কোথাও বিয়ে করুন।অথবা তাদেরকে রাজি ও খুশি করো আপনার চয়েজকৃত পাত্র/পাত্রীকে বিয়ে করুন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...