আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
361 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম। আমার পরিচিত একজন আছে (মেয়ে), উনি ছোট থাকতে (১০/১১ বছর বয়সে) তার বাবা মারা যায়। বড় ভাই শহরে থাকেন, বড় ভাইয়ের কাছে মানুষ হয়। দ্বীনের বুঝ পাওয়ার আগে তিনি একটি হারাম রিলেশনশিপে ছিলেন। এখন সে কিছুটা দ্বীনের বুঝ পেয়েছে, ইসলামের সব বিধানই মানার চেষ্টা করছে কিন্তু হারাম রিলেশন থেকে বের হতে পারেনি এখনো। সে অনুতপ্ত এবং বিয়ে করতে চায় কিন্তু আগে থেকে সম্পর্ক থাকায় অন্য কাউকে বিয়ে করতে চায় না।

এখন সমস্যা হলো ২ পক্ষের কথা বলার পর ছেলের পরিবার বিয়েতে কোনোভাবেই রাজি না, মেয়ের মা, মেঝ ভাই, বোনসহ মেয়ের পরিবারের সবাই রাজি কিন্তু বড় ভাই-ভাবি রাজি না। এক্ষেত্রে আমার প্রশ্ন ২টি।

১. মেয়ের পরিবারের বড় ভাই বাদে বাকিরা রাজি বিধায় ছেলে ও মেয়ে বিয়ে করে ফেলতে চাইছে। ছেলের পরিবারকে পরে জানাবে। এই বিয়ে কি জায়েজ হবে?

২. বড় ভাই সেই বোনের উপর খুব অসন্তুষ্ট। ছোট থেকে বড় করেছেন কিন্তু মেয়ে এখন নিজের পছন্দে বিয়ে করবে বলে খুব রাগ। বোন একাই বিয়ে করে ফেললে বোনের সাথে কোনোরকম সম্পর্ক রাখবে না। (সে তার সিদ্ধান্তে কঠোর) হাদিসে তো আছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাহান্নামি। এই হাদিসটি কি তার জন্য প্রযোজ্য হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।জানুন-https://www.ifatwa.info/994, কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1525

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অতীতের হারাম রিলেশনের জন্য আল্লাহর কাছে তাওবাহ করতে হবে।

(১) 
ছেলের কু'ফু যদি মেয়ের বরাবর বা মেয়ে থেকে উচ্ছমানের হয়, আর এমতাবস্থায় মেয়ে যদি ঐ ছেলের সাথে কোর্ট মেরেজ করে নেয়, (যা অবশ্যই অনুচিৎ) তাহলে শরীয়তের শর্ত সমূহ পাওয়া পূর্ণ হয়েছে বিধায় উক্ত বিয়ে শুদ্ধ হয়েছে বলে ধরে নেয়া হবে। কিন্তু ছেলের কু'ফু যদি নিম্নমানের হয়, তাহলে বড় ভাইয়ের অনুমতি ব্যতিত উক্ত বিয়ে শুদ্ধ হবে না।কেননা বাবার অবর্তমানে ভাইয়েরা মেয়ের ওলী বা অভিভাবক।আর ভাইয়ের মধ্যে বিবেকবুদ্ধি বিবেচনায় বড় ভাই-ই অগ্রগণ্য। 

(২)
বোনের জন্য কখনো উচিৎ হবে না বড় ভাইয়ের অপছন্দনীয় জায়গায় বিয়ে করা। সুতরাং বোনের উচিৎ বড় ভাইয়ের পরামর্শমত কোথাও বিয়ে করা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...