আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
265 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (13 points)

আসসালামুয়ালাইকুম ওস্তাজ,

১। আমার বিকাশের ব্যবসা আছে। এবং এক ব্যক্তির সাথে আমার বিকাশে বাকিতে লেনদেন হয়ে থাকে, অর্থ্যাৎ তিনি আমার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিকে টাকা পাঠান এবং আমার টাকাটি তিনি পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করেন।

২। মাঝেমধ্যে তিনি বাকিতে টাকা পাঠাতে চাইলে আমার বিকাশে ব্যালেন্স না থাকার কারণে টাকা পাঠাতে পারেন না। ফলে তিনি আমাকে নিমোক্ত প্রস্তাব দেন-

ক) গ্রাহক বলেনঃ আপনি আমাকে ঐ পরিমাণ টাকা ক্যাশ দিয়ে দেন যা আমি আপনার কাছ থেকে বাকিতে বিকাশ করতাম। এবং আমি আপনার টাকাটি ফেরৎ দেওয়ার সময় বিকাশে আপনার যা লাভ হত তা সহ ফেরৎ দিব।

খ) গ্রাহক বলেনঃ আপনার কাছ গৃহিত টাকাটি অন্য কোন মাধ্যম ব্যবহার করে আমার পাওনাদারকে পাঠাব।

৩। আমার প্রশ্ন হল, উল্লেখিত ১(ক) এর লেনদেনটি শরীয়তে দৃষ্টকোন থেকে বৈধ হবে কিনা ? এবং এটি  কি সুদ হিসেবে গণ্য হবে কিনা?  

জাজাকাল্লাহু খাইরান।  

বিঃদ্রঃ প্রশ্নটি আমার মামার।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার প্রশ্নটি সম্পূর্ণই অস্পষ্ট। আপনার প্রশ্ন থেকে আমরা যা বুঝতে পেরেছি, সেই আলোকে বলছি....
https://www.ifatwa.info/4247 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
সুদ হারাম। আল্লাহ তা'আলা বলেন,
اَلَّذِیْنَ یَاْكُلُوْنَ الرِّبٰوا لَا یَقُوْمُوْنَ اِلَّا كَمَا یَقُوْمُ الَّذِیْ یَتَخَبَّطُهُ الشَّیْطٰنُ مِنَ الْمَسِّ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْۤا اِنَّمَا الْبَیْعُ مِثْلُ الرِّبٰوا ۘ وَ اَحَلَّ اللهُ الْبَیْعَ وَ حَرَّمَ الرِّبٰوا  فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰی فَلَهٗ مَا سَلَفَ  وَ اَمْرُهٗۤ اِلَی اللهِ  وَ مَنْ عَادَ فَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ.
যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন) সেই ব্যক্তির মতো দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এজন্য যে, তারা বলে, ক্রয়-বিক্রয় তো সুদের মতোই। অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়েছে তা তারই। আর তার ব্যাপার আল্লাহর এখতিয়ারে। আর যারা পুনরায় করবে তারাই জাহান্নামের অধিবাসী হবে। সেখানে তারা হবে চিরস্থায়ী। (সূরা বাকারা-২)

সুদ হলো,ঋণ দিয়ে বিনিময়ে কিছু গ্রহণ করা।যেমন উসূলে ফিকহের সুপ্রসিদ্ধ মূলনীতি
كل قرض جر نفعا فهو ربا
প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসে সেটাই সুদ।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণিত ব্যবসা পদ্ধতিটি সুদ হওয়ার কারণে নাজায়েয ও হারাম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...