আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
573 views
in সালাত(Prayer) by (72 points)

আসসালামু আলাইকুম, 
প্রশ্ন-১ঃ
নামাজের মধ্য নিজের মোবাইল বেজে উঠলে কি করতে হবে? বাটন চেপে কি বন্ধ করে দিতে হবে?
আর বন্ধ করতে যেয়ে যদি মনোযোগ নষ্ট হয় তাহলে কি নামাজ ভেঙ্গে যাবে?

প্রশ্ন-২ঃ অন্য কোনোও কারনে মনোযোগ নষ্ট হয়ে গেলে কি নামাজ ভেঙ্গে যাবে? আর ভেঙ্গে গেলে কি আবার সেই নামাজ
পড়ে দিতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/3065 নং ফাতাওয়ায় বলেছি যে,
নামাযে আ'মলে কাছির হলে নামায নষ্ট হয়ে যাবে।আ'মলে কাছির সম্পর্কে জানতে ভিজিট করুন-৪৪৫
নামাযের কোনো এক রুকুনে(যেমন,সেজদা এক রুকুন,রুকু এক রুকুন ইত্যাদি)মুবাইল ফোন বেজে উঠলে সর্বোচ্ছ দুইবার পর্যন্ত এক হাত ব্যবহার করে না দেখে কেটে দেয়া যাবে।তিনবার কেটে দিলে নামায ফাসিদ হয়ে যাবে।যদি দুই হাত ব্যতীত রিংটোন বন্ধ করা না যায়,তাহলে তখন নামায ছেড়ে দিয়ে দুই হাত ব্যবহার করে মুবাইল অফ করে তারপর আবার নামাযে দাড়াবে। (মুবাইল ব্যবহারঃ বৈধতার সাীমারেখা কতটুকু-১১)

প্রিয় প্রশ্নকারী ভাই!
উনার জন্য নামায ভঙ্গ করা জরুরী নয়,যদি উনি একহাত দ্বারা রিংটোন অফ করতে পারেন।আর যদি না পারেন,তাহলে অবশ্যই নামাযকে ভঙ্গ করে দুই হাত ব্যবহার করে মুবাইল অফ করবেন।তারপর আবান নামায শুরু করবেন।

(২)
নামাযে মনযোগ ভঙ্গ হলে, নামায ফাসিদ হবে না।হ্যা, সওয়াবে অবশ্যই তারতম্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 321 views
...