আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
540 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (29 points)
edited by
চারটি বিষয়ে জানতে চাইঃ

১)হায়েজ অবস্থায় পাতার মেহেদী দেয়া যাবে?
নাকি এইসময় দেয়া থেকে বিরত থাকা উচিত?

২)আলতা দেয়া কি জায়েজ? আলতা পরা যাবে কি?

৩) জায়ফল / জয়ত্রী খাওয়া কি হালাল? জয়ফল দিয়ে হারবাল সিরাপ তৈরি করলে সেটা খাওয়া যাবে?

৪) কিছুদিন আগে অসুস্থতার কারণে আমার কয়েকদিনের সালাত কাযা হয়ে যায়। সালাত সব আদায় করেছি পরে আলহামদুলিল্লাহ। কিন্তু বিতর সালাত তো পড়ি নি। বেশ কয়েকদিন হয়ে গেছে সালাত কাযা হওয়ার। এখন সেই কাযা বিতর সালাতগুলো কী আবার পড়া লাগবে? এবং পড়ার নিয়ম কি শাইখ?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হায়েজ অবস্থায় পাতার মেহেদী দেয়া যাবে।
এইসময় পাতার মেহেদি দেয়া থেকে বিরত থাকা উচিত বলে কোনো বিধান শরীয়তে নাই।

(২)
যেহেতু আলতা ওয়টার প্রুফ, যা অজুর অঙ্গ সমূহে পানি পৌছতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাই আলতা দেওয়া জায়েয হবে না।

(৩)
https://www.ifatwa.info/22850 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
জায়ফল দ্বারা যদি নেশা সৃষ্টি হয়,তাহলে এ পরিমাণ খাওয়া জায়েয হবে না,যা দ্বারা নেশা চলে আসে।হ্যা,নেশা আসার পূর্ব পর্যন্ত জায়ফল খাওয়া জায়েয হবে।

(৪)
জ্বী, বিতির নামায কাযা পড়তে হবে।যে ভাবে তিন রাকাত করে আদা করে থাকেন,ঠিক সেভাবে কাযা করার সময়েও তিন রাকাত করে কাযা করতে হবে।এবং তৃতীয় রা'কাতে রা'ফে ইয়াদাইন করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম। হায়েজ অবস্থায় তো সালাত নেই। তখন কি আলতা ব্যবহার করা যাবে?
by (814,710 points)
জ্বী, করা যাবে। তবে হায়েয শেষ হওয়ার আগেই তুলে নিতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...