আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
409 views
in কুরবানী (Slaughtering) by (40 points)
আসসালামু আলাইকুম,কুরবানী ক্ষেত্রে কারো কাছে যদি কারো  কাছে যদি অতিরিক্ত ১০০০০ টাকা +কিছু ব্যবহৃত  সোনা থাকে যা মিলিয়ে সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ হলে কি কুরবানী ওয়াজিব হবে২ / এক হাদীসে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর কাছে  সোনার কাকন পরিধান করে আসলেে তিনি যে এর জাকাতের কথা বললেন অন্য হাাাদিসে  আম্মমাjan ayesha কে তার আংটির জাকাতেr কথা বললেন কেন এটার নিসাব কি

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
শরীয়তের বিধান অনুযায়ী স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হল বিশ মিসকাল। -সুনানে আবু দাউদ ১/২২১; মুসান্নাফে আবদুর রাযযাক  হাদীস ৭০৭৭, ৭০৮২
আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি।

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى أَنْبَأَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ عَبْدِ اللهِ بْنِ وَاقِدٍ عَنْ ابْنِ عُمَرَ وَعَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْخُذُ مِنْ كُلِّ عِشْرِينَ دِينَارًا فَصَاعِدًا نِصْفَ دِينَارٍ وَمِنْ الْأَرْبَعِينَ دِينَارًا دِينَارًا

ইবনু ‘উমার ও ‘আয়িশাহ্ (রাঃ)  থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশ দিনার বা তার চেয়ে কিছু বেশি হলে অর্ধ দিনার এবং চল্লিশ দিনারে এক দিনার (যাকাত) গ্রহণ করতেন।

ইবনে মাজাহ ১৭৯১ ইরওয়াহ ৮১৩।
দারাকুতনী ১৮৭৯, ১৮৯২

যদি সেই পরিমাণ স্বর্ণ না থাকে,তবে টাকা/রুপা থাকে,সেক্ষেত্রে স্বর্নের সাথে উক্ত টাকা/রুপা মিলিয়ে সাড়ে বাহান্ন ভড়ি রুপার সমপরিমাণ মূল্য হলেই কুরবানী ওয়াজিব হবে। 
,
তাই প্রশ্নে উল্লেখিত ব্যাক্তির উপর কুরবানী ওয়াজিব হবে।             

(০২)
প্রশ্নে উল্লেখিত হাদীস গুলোতে যাদেরকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে,তাদের উপর যাকাত ফরজ ছিলোই,তবে তারা উক্ত বস্তু গুলোর যাকাত দেননি।
মনে করেছিলেন যে এগুলো তো ব্যবহারিত বস্তু।
তাদের এই মনে করাটা সঠিক ছিলোনা,তাই রাসুলুল্লাহ সাঃ তাদের যাকাত দিতে বলেছিলেন।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 374 views
0 votes
1 answer 396 views
0 votes
1 answer 360 views
...