আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
421 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (101 points)
আসসালামুআলাইকুম,

কৌতুহল বশত তালাক সংক্রান্ত কিছু প্রশ্ন করলাম-

১)যদি একজন ব্যক্তি অপর ব্যক্তিত্ব তালাকের মাসায়েল বুঝাতে যেয়ে বলে যে -

১ম ব্যক্তি ২য় ব্যক্তিকে এভাবে বুঝিয়ে বলছেন যে : আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে,"আমি তোমাকে তালাক দিলাম"তাহলে এক তালাক পতিত হবে।

আমার প্রশ্ন হল , এভাবে বললে কি প্রথম ব্যক্তির স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে নাকি?

২) যদি কোনো স্বামী তার স্ত্রীকে না শুনিয়ে বা কাউকে না শুনিয়ে বলে যে "আমার স্ত্রীকে তালাক দিলাম আমি।তাহলে তালাক পতিত হয় কি?

৩)আর কোনো অবিবাহিত পুরুষ বিবাহ-তালাক নিয়ে চিন্তা-ভাবনা করার সময় নির্জনে বা কারো সামনে এভাবে বলে যে,"আমার স্ত্রীকে তালাক দিলাম" তাহলে কি তার ভবিষ্যত স্ত্রীর উপর তালাক পতিত হয় নাকি।

জাযাকুমুল্লাহ

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যদি একজন ব্যক্তি অপর ব্যক্তিকে তালাকের মাসায়েল বুঝাতে যেয়ে বলে যে -
(অর্থাৎ১ম ব্যক্তি ২য় ব্যক্তিকে এভাবে বুঝিয়ে বলে যে : আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে,"আমি তোমাকে তালাক দিলাম"

আপনার বর্ণিত এ সূরতে প্রথম ব্যক্তির তালাক পতিত হবে না।কেননা ঘটনা বর্ণনা দ্বারা তালাক পতিত হয় না।

(২)
যদি কোনো স্বামী তার স্ত্রীকে না শুনিয়ে বা কাউকে না শুনিয়ে বলে যে "আমার স্ত্রীকে আমি তালাক দিলাম।তাহলে এদ্বারা তালাক পতিত হবে।


(৩)
অবিবাহিত ব্যক্তি যদি বলে, "আমার স্ত্রীকে তালাক দিলাম" এ কথা দ্বারা তালাক পতিত হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 395 views
...