আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
455 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (38 points)
edited by
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ হযরত।

পূর্বেও এ নিয়ে প্রশ্ন করেছিলাম,উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। নতুন প্রেক্ষাপট আসায় আবারও প্রশ্ন করতে হচ্ছে।

আমার হাসব্যান্ড বলেছিলেন, "আর ছেলেদের আইডি ঘাটবা?ঘাটলে কি হবে বলো? ঘাটলে ডিভোর্স।" আসলে আমি একটা প্রয়োজনের জন্যই এক নন মাহরাম ভাই এর ফেসবুক আইডি ঘেটেছিলাম। ভেতরে ঢুকে দেখেছিলাম পোস্ট,কমেন্ট সব। তারপর এই শর্ত দেন প্রচন্ড রাগ করে।

সতর্কতার সাথে থাকি এখন। কিন্তু মোবাইল যেহেতু ব্যবহার করতেই হয় পড়াশুনা+বিভিন্ন দরকারে,তাই নানা সমস্যার উদ্ভব হয়-

১) যদি ফেসবুকের কোনো পোশাকের পেইজে ঢুকতে গিয়ে  ভুলক্রমে কোনো ছেলের আইডিতে ক্লিক পড়ে যায়,আর সাথে সাথে কেটে দেই,ফেসবুক থেকে বের হয়ে যাই,তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? এরকম হাতের ভুল ক্লিক হলে কেটে দিলে কি সমস্যা আছে আর? আইডির ভেতরের জিনিস তো দেখিনি।

২)যদি আমার হাসব্যান্ড এর ফেসবুকের স্টোরি দেখি বা তার আইডি দেখি/ঘাটি,বা আমার ভাই এর বা আমার বাবার, তাহলে কি ডিভোর্স হবে? যে ঘটনার কারণে শর্ত দেন,সেটা তো ননমাহরাম আইডি ছিলো,যেটা ঘাটার কারণে রেগে যান। নিজের বাবা,ভাই বা উনার(আমার হাসব্যান্ডের) আইডি ঘাটলে তো রাগার প্রশ্ন উঠতো না।
৩) গুগলে কোনো বিষয়ের লেখা যেমন "সময়ই জীবন" বা বিভিন্ন বিষয়ে জানার জন্য সার্চ দিলে নানা ওয়েবসাইটের লেখা আসে,ব্লগের লেখা আসে,আবার ফেসবুক এর লেখাও আসে। ফেসবুক এর লেখা যদি পড়ে ফেলি তাতে ক্লিক করে ভেতরে না যাই,সেটা ছেলের আইডি হয়ে থাকলে কি ডিভোর্স হবে? (লেখার উপর ক্লিক করে ভেতরে না ঢুকলেও মানে আইডির ভেতর না গেলেও দু এক লাইন এমনি এসে থাকে গুগল আমাদের দেখায় হয়তো এতে কি আছে তা এক দুই লাইন দেখে বুঝার জন্য,যা ভেতরে না ঢুকেও উপরে এসে থাকা দু এক লাইন পড়া যায়। )।  আর কারও ব্লগের লেখা পড়া যাবে,যদি তা ছেলের ব্লগ হয়?

৪) যদি ফেসবুক স্ক্রল করতে গিয়ে সামনে কোনো ছেলের আইডির পোস্ট আসে( ছেলে ফ্রেন্ড নেই কোনো,তাও কিভাবে যেন সামনে আসে,ফেসবুকের এই বিষয়গুলো বিরক্তির) তখন ঐ পোস্টটার লেখা বা ছবি দেখলে বা পড়লে কি ডিভোর্স হয়ে যাবে কিনা?!            ( যেখানে আইডিতে ক্লিক করে ভেতরে যাইনি। সামনে এসেছে অটোমেটিক। সামনে আসলে তো দেখা বা পড়া হয়েই যায়,অদ্ভুদ বা হাসির কিছু থাকলে,খেয়াল করার আগেই।)

খুবই মুসিবতে পড়তে হয় এই ডিভোর্স এর শর্তটি নিয়ে! বার বার নতুন প্রেক্ষাপট আসে,আর ডিভোর্স হয়ে গেলো কিনা এটার ফাতোয়া জানা জরুরি হয়ে পড়ে। তাই,শ্রদ্ধেয় শাইখদের কাছে ছুটে আসি! আল্লাহ আপনাদের উত্তম জাযা দিন। আমিন। কষ্ট দিলে মাফ চাই,শাইখ।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যদি ফেসবুকের কোনো পোশাকের পেইজে ঢুকতে গিয়ে ভুলক্রমে কোনো ছেলের আইডিতে ক্লিক পড়ে যায়,আর সাথে সাথে কেটে দেয়া হয়,ফেসবুক থেকে বের হয়ে যাওয়া হয়,তাহলে এতে ডিভোর্স হবে না। এরকম হাতের ভুল ক্লিক হওয়ার পর কেটে দিলে তাতে কোনো সমস্যা হবে না।

(২)যদি হাসব্যান্ড এর ফেসবুকের স্টোরি দেখা হয় বা তার আইডি ঘাটাঘাটি করা হয়,কিংবা ভাইয়ের বা বাবার আইডি ঘাটাঘাটি করা হয়, তাহলে এজন্য ডিভোর্স হবে না। কেননা ইচ্ছাকৃত গায়রে মাহরামের আইডি চেক করার উপরেই শর্তযুক্ত তালাক দেয়া হয়েছে।

(৩) গুগলে কোনো বিষয়ের লেখা যেমন "সময়ই জীবন" বা বিভিন্ন বিষয়ে জানার জন্য সার্চ দিলে নানা ওয়েবসাইটের লেখা আসে, ব্লগের লেখা আসে,আবার ফেসবুক এর লেখাও আসে। ফেসবুক এর লেখা যদি পড়ে ফেলা হয়, তাতে ক্লিক করে ভেতরে না যাওয়া হয়,সেটা ছেলের আইডি হয়ে থাকলেও ডিভোর্স হবে না। 

(৪) যদি ফেসবুক স্ক্রল করতে গিয়ে সামনে কোনো ছেলের আইডির পোস্ট আসে তখন ঐ পোস্টটার লেখা বা ছবি দেখলে বা পড়লে ডিভোর্স হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...