আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
538 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (10 points)
অফিসিয়াল বা প্রয়োজন অনুযায়ী স্যুট এর সাথে টাই পরিধান করা যাবে?

1 Answer

0 votes
by (811,860 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
টাই এক সময় খৃষ্টানদের শে'য়ার বা অালামত ছিলো।সে সময়ে টাই পরিধানের হুকুম খুবই শক্ত ছিলো।কিন্তু এখন খৃষ্টান ব্যতীত অন্যান্যরাও অনেক বেশী পরিধান করে থাকে।নামায রোযার অনেক অনেক পাবন্দ ব্যক্তিরা পর্যন্তও টাই পরে থাকেন।সুতরাং বর্তমানে টাই পরিধানের হুকুমে পূর্বের তুলনায় কিছুটা শীতিলতা চলে আসবে।বর্তমানে টাই পরিধানকে হারাম বা নাজায়েয তো বলা যাবে না।তবে এখনও মাকরুহের বিধান থেকে টাই বের করাও যাবে না।অবস্থা ও পরিবেশ বেধে হুকুম প্রযোজ্য হবে।কোথাও শক্ত হুকুম আসবে, আবার কোথাও হালকা হুকুম আসবে।হ্যা যে সকল স্থানে ব্যাপক প্রচলন ঘটে যাবে,সেখানে টাইকে নিষিদ্ধ করার ব্যাপারে তেমন কোনো জোর প্রয়োগ করা যাবে না।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১২/৪০৭,কিতাবুল-ফাতাওয়া-৪/৯৪)

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...