আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
421 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (-2 points)

শাইখ, ইদানিং আমার অন্তর কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে, অন্তরে প্রশান্তি পাচ্ছি না, নামাজেও প্রশান্তি পাচ্ছি না আর সময়েও একটুও বারাকাহ নেই। 

আমি কি করতে পারি? আমাকে কিছু নাসিহা দিন প্লিজ

1 Answer

+1 vote
by (630 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 

উত্তর

 আল্লাহ তাআলা আপনার হৃদয় বিগলিত করে দিন। অন্তরে প্রশান্তি দান করুন। আমিন। আপনি আত্মিক প্রশান্তির জন্য কয়েকটি আমল করতে পারেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে উপকার হবে বলে আশা করি।

 ১/ পবিত্র কুরআনুল কারীম বেশী বেশী তিলাওয়াত করুন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি আসে। কুরআন মাজিদ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন,

<!--[endif]-->

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآَنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ

আমি কোরআন নাজিল করেছি, যা মুমিনের জন্য রোগের আরোগ্য ও রহমতস্বরূপ।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৮২)


২/  নামাজ আদায় করুন। নামাজ আদায়ের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে। নামাজ আদায়কারী মানসিক অশান্তি থেকে নিরাপদ থাকে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 

إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا . وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا . إِلَّا الْمُصَلِّينَ . الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ

 মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু হিসেবে। যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে। আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়। তবে তারা ব্যতীত, যারা নামাজ আদায়কারী। যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে।’ (সুরা মায়ারিজ, আয়াত : ১৮-২৩)

 হাদিসে বর্ণিত হয়েছে- রাসুলুল্লাহ (সা.) যখন দুশ্চিন্তাগ্রস্ত হতেন বেলাল (রা.)-কে বলতেন, ‘নামাজের ইকামত দাও, এর মাধ্যমে আমাকে প্রশান্তি দাও।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৯৮৫)

 অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) যখন চিন্তিত হতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। (সুনানে আবি দাউদ, হাদিস : ১৩১৯)

 

৩/ আল্লাহর জিকির করুন। অধিক পরিমাণে জিকির করুন। পরিপূর্ণ মানসিক প্রশান্তি লাভ ও সব রকম মানসিক উৎকণ্ঠা থেকে মুক্তির অন্যতম উপায় আল্লাহ তাআলার স্মরণ বা জিকির। জিকিরের মাধ্যমে হৃদয় বিগলিত হয়। অন্তর-মন প্রশান্তি লাভ করে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- 

الَّذِينَ آَمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

  যারা ঈমান আনে, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণেই শুধু হৃদয় প্রশান্ত হয়।’ (সুরা রাদ, আয়াত : ২৮

 সময়ে বরকত লাভ করার জন্য দুই রাকাআত সালাতুল হাজাত পড়ে দৈনন্দিন রুটিন করুন। এবং সেই অনুযায়ী ইবাদাত, অধ্যয়ন, ইলম অর্জন ও দাওয়াহর মাঝে সময় কাটান। আল্লাহ চাহেন তো বারাকাহ আসবে।

 

আল্লাহ তাআলা ভালো জানেন।

 

উত্তর প্রদান

মুফতী মুহাম্মাদ মাহবুবুল হাসান

ফাতওয়া বিভাগ, IOM

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...