আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
321 views
in পবিত্রতা (Purity) by (51 points)
আসসালামু আলাইকুম।
আমার হায়িজের ডেট আগামীকাল অর্থাৎ ১০ জুন।কিন্তু আজ হঠাৎ আসরের সময় বাথরুমে গিয়ে দেখি পায়জামায় লাল হলুদ টাইপ দাগ।আমি চেক করে দেখি হায়িজ হয় নাই তবে ছাই রঙের কিছু সাদা স্রাবের মত।আমি ফরজ গোসল না করেই নামাজ পড়েছি।আবার মাগরিবের আগে দেখি পুরো হায়িজের মত লাল রঙের কিন্তু স্রাব নয়,ঘন কিছু একটা আসছে অল্প পরিমানে।আবার বন্ধ ছিল। এখন ইশার সময় আবার দেখতেছি এগুলা।কিন্তু হায়িজের মত প্রবাহিত তরল আসছে না।
এখন আমি খুবই কনফিউজড। আমি কি নামাজ বন্ধ রাখব?
আজকের আসর,মাগরিন এগুলা কি পড়তে হবে?
এশার ওয়াক্ত আছে কি করব একটু বুঝায় বলেন আপু প্লিজ।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইমাম আবু-হানিফা রাহ এর মাযহাব মতে হায়েযের জন্য কোনো রং নির্ধারিত নয়। হায়েযের মুদ্দত বা সময়ে যেকোনো রংয়ের স্রাবই নিঃসৃত হোক না কেন?সেটা হায়েয হিসেবেই গণ্য হবে।(কিতাবুল-ফাতাওয়া-২/১১০)

আপনার যদি এটা এই প্রথম হয়ে থাকে, তাহলে আপনি অপেক্ষা করে দেখুন যে, ১০ জুন থেকে আপনার হায়েয সর্বোচ্ছ কতদিন পর্যন্ত চলে। যদি ১০ দিনের পূর্বে বন্ধ হয়ে যায়, তাহলে ১০ জুনের পূর্বের রক্তকে হায়েয় হিসেবে ধরে নেয়া হবে। আর যদি ১০ জুন থেকে নিয়ে ১০ দিন পর্যন্ত হায়েয চলে, তাহলে ১০ জুনের পূর্বের রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে। ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হলে উক্ত নামাযকে কাযা করা হবে। আর হায়েযের রক্ত হিসেবে গণ্য করা হলে উক্ত নামাযকে কাযা করা লাগবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 350 views
...