আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
329 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (40 points)
আসসালামু আলাইকুম

১ | রুকুর তাসবিহ ভুল করে যদি সিজদাহ্ এ পড়ে ফেলি এবং সাথে সাথে যদি আবার সিজদাহ্ এর তাসবিহ পড়ি তাহলে কী সাহু সিজদাহ্ দিতে হবে? সাহু সিজদাহ্ যদি না দি তাহলে কী সালাত আবার পড়তে হবে?

২ | ওজু করার সময় দাঁড়ি কী সম্পুর্ণ টাই ধৌত/ভেজাতে হবে নাকি শুধু মাসেহ করে একটু খিলাল করলেই হবে?

৩ |  নাপাক কাপড় পড়ে ওজু করলে কী ওজু হবে? পরে কাপড় পাল্টিয়ে পাক কাপড় পড়ে সালাত আদায় করলে কী সালাত হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)কুরুর তাসবিহ সিজদাতে এবং সিজদার তাসবিহ রুকুতে পড়ে নিলে এদ্বারা নামাযে কোনো সমস্যা হবে না। এবং সাহু সিজদাও ওয়াজিব হবে না। 
(২)https://www.ifatwa.info/6410 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 
অজুতে তিনবার ধৌত করা অর্থ হল, প্রত্যেক ধৌত করার অঙ্গ সমূহকে নতুন পানি দ্বারা তিনবার ধৌত করা উদ্দেশ্য।
ওজুর নিয়মঃ-ওজুর কিছু ফরয(অত্যাবশ্যকীয় পালনীয়)  রয়েছে এবং কিছু সুন্নাত(অত্যাবশ্যকীয় নয় তবে সচরাচর রাসূলুল্লাহ সাঃ থেকে প্রমাণিত) এবং কিছু মুস্তাহাব(উত্তম ও ভালো)। এবং কিছু মাকরুহ রয়েছে যা বর্জনীয়।
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)মাথার এক চতুর্তাংশ মাসেহ করা। (শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি দাড়ি বেশ ঘন হয়, তাহলে দাড়ির বাহিরের দিকে পানি পৌছিয়ে দিলেই তা অজুর জন্য যথেষ্ট হবে। আর যদি দাড়ি ঘন না হয়, তাহলে দাড়ির গোড়ায় পানি পৌছানোর কোনো প্রয়োজনিয়তা নাই। 
(৩)নাপাক কাপড় পড়ে ওজু করলে অজু হবে। হ্যা, অবশ্যই কাপড় পাল্টিয়ে নামায পড়তে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 399 views
0 votes
1 answer 412 views
...