আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+2 votes
572 views
in সালাত(Prayer) by (66 points)
আসসালামু আলাইকুম।
মুহতারাম।
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,

ﺍﻟﺼﻼﺓ ﻭﺍﺟﺐ ﺧﻠﻒ ﻛﻞ ﺑﺮ ﻭﻓﺎﺟﺮ "

প্রত্যেক নেককার ও বদকার সবার ইমামতিতে জামাতে নামায পড়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব।(মসনদে আহমদ)

আমি এই ওয়েবসাইট এ এই হাদিসটির রেফারেন্স দিয়ে লেখা একটি ফাতয়া পড়েছি যেখানে বলা হয়েছিল -"যদি কেও প্রকাশ্যে কবিরা গোনাহে লিপ্ত থাকে তবে তার পিছনে নামাজ মাকরুহ এবং পুণরায় আদায় করা লাগবে।"

আমার প্রশ্ন হচ্ছে যেহেতু হাদিসটিতে বদকার ব্যক্তির পিছনেও নামাজ ওয়াজিব তাহলে কেন নামাজ দোহরিয়ে পড়া লাগবে? আর এই ব্যক্তি কি কি পাপে লিপ্ত হলে তা করা লাগবে?

1 Answer

0 votes
by (811,980 points)
সমাধান

জবাবঃ-
হাদীসে এজন্য ওয়াজিব বলা হয়েছে,যাতে করে ফিতনা না হয়।অর্থাৎ কোথাও কোনো ফাসিক ইমাম নির্ধারিত হয়ে গেলে এবং অন্য কোনো মসজিদ পাশে না থাকলে তাহলে সেখানেই নামায পড়ে নেয়া।বা ঐ ফাসিক ইমামের পিছনে নামায পড়াকে অস্বীকার করলে যদি ফিৎনা ফাসাদের আশংকা হয়,তাহলে ঐ ইমামের পিছনে নামায পড়ে নেয়া।

অর্থাৎ জামাতকে ত্যাগ করার সুযোগ নেই।এবং ফিৎনার বাড়ানোর সুযোগ নেই।

কিন্তু যেহেতু ঐ ব্যক্তি ফাসিক বা গোনাহগার।তাই ব্যক্তিগতভাবে পরবর্তিতে সেই নামাযকে দোহড়িয়ে নেয়া উচিৎ।কেননা যেই দলের ইমাম ফাসিক সেই দলের ইবাদত কতটুকু গ্রহণযোগ্য হবে? সেই প্রশ্নটা  থেকেই যায়।
আল্লাহ-ই ভালো জানেন।

পরামর্শ  প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 390 views
...