আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
45 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (19 points)
প্রশ্ন:১)
জায়েদের বিকাশে 1020টাকা আছে
রাশেদের  ব্যাংকে 1000 টাকা আছে
সাধারণত বিকাশ থেকে ক্যাশ আউট করলে চার্জ কাটে হাজারে ১৫ টাকা
আবার বিকাশ থেকে সরাসরি ব্যাংকে পাঠালে চার্জ কাটে হাজারে সাড়ে আট টাকা।
ব্যাংক থেকে টাকা বের করলে কোন চার্জ হয় না।
কিন্তু জায়েদ যদি বিকাশের টাকা ক্যাশ আউট না করে অথবা সরাসরি বিকাশ থেকে ব্যাংকে না পাঠিয়ে রাশেদের বিকাশ পার্সোনাল একাউন্টে 1007 টাকা দেয়।
আর রাশেদ 1000 টাকার পরিবর্তে জায়েদের ব্যাংকে‌ 1000 টাকা দেয়  তাহলে এই লেনদেন জায়েয হবে কিনা??
বিশেষ দ্রষ্টব্য: এখানে রাশেদ যে অতিরিক্ত 7 টাকা নিতেছে এটা মূলত যায়েদ ক্যাশ আউট করলে যে অতিরিক্ত 15 টাকা বা সাড়ে আট টাকা লাগতো সেটার পরিবর্তে সে চার্জটা কম নিতেছে।
এতে করে জায়েদের টাকা বের করতে খরচ কম হচ্ছে ওই দিক দিয়ে রাশেদ 7 টাকা নিয়ে বিকাশ থেকে ২টাকা খরচ করে ক্রেডিট কার্ড বিল দিয়ে ব্যাংকে নিতেছে এভাবে তার হাজারে 5 টাকা লাভ হচ্ছে। এভাবে দুইজনের ওই উপকার  হচ্ছে
সার কথা হচ্ছে এখানে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এটা মূলত সার্ভিস ফি হিসেবে নেওয়া হচ্ছে
তো এটা জায়েয হবে কিনা

প্রশ্ন ২:)
জায়েদের বিকাশে 1015 টাকা আছে
এখন এটা যদি সে ক্যাশ আউট করে বের করতে চায় হাজারে 15 টাকা চার্জ কাটবে
রাশেদের বিকাশে 1000 টাকা দরকার
তার কাছে নগদ টাকা আছে।
এখন জায়েদ যদি রাশেদকে বলে তুমি আমাকে এক হাজার টাকা দাও আমি তোমার বিকাশ পার্সোনাল একাউন্টে 1000 টাকা সেন্ড মানি করে দিচ্ছি
এক্ষেত্রে জায়েদের পনের টাকা বেঁচে গেল এটা তার খরচ হলো না।
রাশেদ যদি জায়েদ থেকে সেন্ট মানি করে না নিতো কোন বিকাশ এজেন্ট থেকে ১০০০ টাকা নিতো তাহলে সেও তার পার্সোনাল অ্যাকাউন্টে ১০০০ টাকায় পেতো এখন যায়েদ থেকে নিলেও এক হাজার টাকায় পাচ্ছে
এখন জানার বিষয় হল যায়েদের জন্য রাশেদকে ১০০০ টাকা দেওয়া অতিরিক্ত খরচ ১৫ টাকা না দেওয়া জায়েজ হবে কিনা???
বিকাশে টাকা ক্যাশ আউট করলে হাজারে চার্জ কাটে সর্বনিম্ন পনেরো টাকা
আর নগদে চার কাটে 13 টাকা রকেটে চার্জ কাটে ১৮ টাকা
এখন জানার বিষয় হল কেউ যদি রকেটে ১০০০০ টাকা দেয় আর অপরজন থেকে বিকাশে ১০০২০ হাজার টাকা নেয়।
অথবা কেউ নগদে 10000 টাকা নেয় বিনিময়ে বিকাশে ১০ হাজার ২০ টাকা দেয়
এভাবে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে কম বেশি করে লেনদেন করা জায়েজ হবে কিনা??
দলিলসহ তিনটা প্রশ্নের সমাধান দিলে খুবই উপকৃত হতাম।
আর যদি কোন একটা জায়েজ না হয়ে থাকে তাহলে জায়েজ পদ্ধতি কি হবে তা বলে দিলে উপকৃত হতাম

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঋণ দেওয়া-নেওয়ার মধ্যে কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশের মাধ্যমে ঋণ প্রদান করলে তার ক্যাশ-আউট করার খরচ ঋণগ্রহিতাকেই বহন করতে হবে। ঋণদাতাকে নয়।

মোটকথা,
ঋণ গ্রহণ এবং পরিশোধ করতে যেয়ে যত টাকাই সার্ভিস চার্জ আসবে, সেই সার্ভিস চার্জ ঋণগ্রহীতাকেই বহন করতে হবে।

في الفتاوي الهندية ج٤،٣٧٢
وَمُؤْنَةُ رَدِّ الْعَارِيَّةِ عَلَى الْمُسْتَعِيرِ الْوَدِيعَةِ عَلَى الْمُودِعِ وَالْمُسْتَأْجَرِ عَلَى الْمُؤَجِّرِ وَالْمَغْصُوبِ عَلَى الْغَاصِبِ وَالْمَرْهُونِ عَلَى الْمُرْتَهِنِ، وَالْأَصْلُ أَنَّ مُؤْنَةَ الرَّدِّ عَلَى مَنْ وَقَعَ لَهُ الْقَبْضُ؛ لِأَنَّ الْخَرَاجَ بِالضَّمَانِ، كَذَا فِي الْكَافِي. 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
 আপনি ক্যাশে ২০০০৳ ধার দিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ করতে যেয়ে যত টাকা সার্ভিস চার্জ আসবে, সেই সার্ভিস চার্জ ঋণগ্রহীতা বহন করবে। যদি ঋণদাতা সেই টাকা বিকাশে রেখেই ব্যবহার করেন , তাহলে ঋণ গ্রহীতার উচিৎ উক্ত অতিরিক্ত টাকা ফিরিয়ে দেয়া। তবে ঋণগ্রহীতা যদি স্বেচ্ছায় ঋনদাতাকে সেগুলো দিয়ে দেয়, তাহলে ঋণদাতার জন্য অতিরিক্ত টাকা গ্রহণ করা জায়েয হবে।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/113315


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...