প্রশ্ন:১)
জায়েদের বিকাশে 1020টাকা আছে
রাশেদের ব্যাংকে 1000 টাকা আছে
সাধারণত বিকাশ থেকে ক্যাশ আউট করলে চার্জ কাটে হাজারে ১৫ টাকা
আবার বিকাশ থেকে সরাসরি ব্যাংকে পাঠালে চার্জ কাটে হাজারে সাড়ে আট টাকা।
ব্যাংক থেকে টাকা বের করলে কোন চার্জ হয় না।
কিন্তু জায়েদ যদি বিকাশের টাকা ক্যাশ আউট না করে অথবা সরাসরি বিকাশ থেকে ব্যাংকে না পাঠিয়ে রাশেদের বিকাশ পার্সোনাল একাউন্টে 1007 টাকা দেয়।
আর রাশেদ 1000 টাকার পরিবর্তে জায়েদের ব্যাংকে‌ 1000 টাকা দেয় তাহলে এই লেনদেন জায়েয হবে কিনা??
বিশেষ দ্রষ্টব্য: এখানে রাশেদ যে অতিরিক্ত 7 টাকা নিতেছে এটা মূলত যায়েদ ক্যাশ আউট করলে যে অতিরিক্ত 15 টাকা বা সাড়ে আট টাকা লাগতো সেটার পরিবর্তে সে চার্জটা কম নিতেছে।
এতে করে জায়েদের টাকা বের করতে খরচ কম হচ্ছে ওই দিক দিয়ে রাশেদ 7 টাকা নিয়ে বিকাশ থেকে ২টাকা খরচ করে ক্রেডিট কার্ড বিল দিয়ে ব্যাংকে নিতেছে এভাবে তার হাজারে 5 টাকা লাভ হচ্ছে। এভাবে দুইজনের ওই উপকার হচ্ছে
সার কথা হচ্ছে এখানে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এটা মূলত সার্ভিস ফি হিসেবে নেওয়া হচ্ছে
তো এটা জায়েয হবে কিনা
প্রশ্ন ২:)
জায়েদের বিকাশে 1015 টাকা আছে
এখন এটা যদি সে ক্যাশ আউট করে বের করতে চায় হাজারে 15 টাকা চার্জ কাটবে
রাশেদের বিকাশে 1000 টাকা দরকার
তার কাছে নগদ টাকা আছে।
এখন জায়েদ যদি রাশেদকে বলে তুমি আমাকে এক হাজার টাকা দাও আমি তোমার বিকাশ পার্সোনাল একাউন্টে 1000 টাকা সেন্ড মানি করে দিচ্ছি
এক্ষেত্রে জায়েদের পনের টাকা বেঁচে গেল এটা তার খরচ হলো না।
রাশেদ যদি জায়েদ থেকে সেন্ট মানি করে না নিতো কোন বিকাশ এজেন্ট থেকে ১০০০ টাকা নিতো তাহলে সেও তার পার্সোনাল অ্যাকাউন্টে ১০০০ টাকায় পেতো এখন যায়েদ থেকে নিলেও এক হাজার টাকায় পাচ্ছে
এখন জানার বিষয় হল যায়েদের জন্য রাশেদকে ১০০০ টাকা দেওয়া অতিরিক্ত খরচ ১৫ টাকা না দেওয়া জায়েজ হবে কিনা???
বিকাশে টাকা ক্যাশ আউট করলে হাজারে চার্জ কাটে সর্বনিম্ন পনেরো টাকা
আর নগদে চার কাটে 13 টাকা রকেটে চার্জ কাটে ১৮ টাকা
এখন জানার বিষয় হল কেউ যদি রকেটে ১০০০০ টাকা দেয় আর অপরজন থেকে বিকাশে ১০০২০ হাজার টাকা নেয়।
অথবা কেউ নগদে 10000 টাকা নেয় বিনিময়ে বিকাশে ১০ হাজার ২০ টাকা দেয়
এভাবে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে কম বেশি করে লেনদেন করা জায়েজ হবে কিনা??
দলিলসহ তিনটা প্রশ্নের সমাধান দিলে খুবই উপকৃত হতাম।
আর যদি কোন একটা জায়েজ না হয়ে থাকে তাহলে জায়েজ পদ্ধতি কি হবে তা বলে দিলে উপকৃত হতাম