আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
80 views
in পবিত্রতা (Purity) by (5 points)
edited by
السلام عليكم و رحمة الله و بركاته

একটি কাপড় আমি একবার নাজাসাত (তরল নাজাসাত) ঘষে ঘষে তুলে বালতিতে অল্প পানিতে ধুয়েছিলাম। আজ সকালে দেখি মা আমার অন্য সব পবিত্র কাপড়ের সাথে সেই "একবার ধোয়া কাপড়টি" ও একই বালতিতে চুবিয়ে একসাথে একবার ধুয়ে ফেলছে।
এখন আমার প্রশ্ন হচ্ছে,
১) এতে কি আমার অন্য সব পবিত্র কাপড় অপবিত্র হয়ে গেছে? সেখানে আমার বাসায় পড়ার সব কাপড়ই ছিলো।

২) আর যদি অপবিত্র হয়ে যায় এখন কি আমার প্রতিটি কাপড় তিনবার ধুতে হবে?
মেহেরবানি করে উত্তর দিবেন উস্তাজ।

1 Answer

0 votes
by (92,400 points)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/20603/ নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে, 
হাদীস শরীফে  এসেছে-
يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ
আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি, ৪-রক্ত, ৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}
.
সুতরাং বীর্য নাপাক। তাই বীর্য লেগে থাকা কাপড় পবিত্র করতেন হবে।  
বীর্য শুকিয়ে যাওয়ার পর যদি পরিস্কার কাপড়ের সাথে স্পর্শ লাগে, এক্ষেত্রে সেই  পবিত্র কাপড় যদি শুকনো হয়, তাহলে কোনো সমস্যা নেই।
.
পবিত্র কাপড় নাপাক  হবেনা, পাক থাকবে।
আর যদি সেই পবিত্র কাপড় ভেজা হয়, সেক্ষেত্রে বিধানঃ
 وَكَذَا لَوْ لَفَّ الثَّوْبَ النَّجَسَ فِي ثَوْبٍ طَاهِرٍ وَالنَّجَسُ رَطْبٌ مُبْتَلٌّ وَظَهَرَتْ نَدْوَتُهُ فِي الثَّوْبِ الطَّاهِرِ لَكِنْ لَمْ يَصِرْ بِحَالٍ لَوْ عُصِرَ يَسِيلُ مِنْهُ شَيْءٌ مُتَقَاطِرٌ لَا يَصِيرُ نَجَسًا. اهـ
যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়, এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়, যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে, তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে, তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না। (আল-বাহরুর রায়েক-১/২৪৪)
.
আল্লামা হাসক্বাফী রাহ লিখেন,
لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا.
যদি পবিত্র কাপড়কে -অপবিত্র এমন কাপড় যা পানি দ্বারা ভিজা থাকে- এর সাথে ভাজ করা হয়ে থাকে, যদি পবিত্র শুকনো কাপড় এমনভাবে ভিজে যে, তা তাকে চিপানো হলে তা থেকে কিছু বের হবে, তাহলে সেই শুকনো পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যাবে। নতুবা অপবিত্র হবে না। আর যদি শুকনো কাপড়কে প্রস্রাব ইত্যাদি দ্বারা ভিজা কাপড়ের সাথে ভাজ করা হয় বা লেপ্টানো হয়, যদি পবিত্র কাপড়ে নাজাসতের কোনে চিহ্ন পরিলক্ষণ করা যায়, তাহলে উক্ত পবিত্র কাপড়ও অপবিত্র হবে, নতুবা অপবিত্র হবে না। (রদ্দুল মুহতার-১/৩৪৭)
.
আরো জানুনঃ 
.
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
.
১. প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনি উক্ত কাপড়টির নাপাকি আগেই দূর করে থাকেন তাহলে সকল কাপড় পাক থাকবে। আর যদি নাপাকি অবশিষ্ট থাকে তাহলে সকল কাপড়ও নাপাক হয়ে যাবে একসাথে ভেজানোর কারণে। সুতরাং সকল কাপড় তিনবার ধৌত করতে হবে। আর যদি আপনার মা সকল কাপড় ভালোভাবে ধৌত করে থাকেন তাহলে সকল কাপড় পাক হয়ে গিয়েছে।  

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 497 views
...