ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وإن كان كل واحد منهم صبيا أو كان شريك السبع من يريد اللحم أو كان نصرانيا ونحو ذلك لا يجوز للآخرين أيضا كذا في السراجية.
তরজমাঃযদি সাত শরীকের সাতজনই শিশু হয়,বা একজন গোস্তের নিয়তে শরীক হয় বা একজন খৃষ্টান হয়, তাহলে অন্যান্য শরীক(যাদের নিয়্যাত কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন )তাদের কারো কুরবানি সহীহ হবে না, বরং সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। (ফাতাওয়া হিন্দিয়া;৫/৩০৪) (শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/18148
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ব্যাংক থেকে সুদে লোন গ্রহণকারী ব্যক্তি যদি পরবর্তীতে তার হালাল টাকা দ্বারা ব্যাংকের লোন পরিশোধ করে, তাহলে গ্রহণকৃত ঐ টাকা হারাম হবে না। যদিও বিনা জরুরতে লোন নেয়ার গোনাহ তার হবে। সুতরাং ঐ রকম ব্যক্তির সাথে কুরবানিতে শরীক হওয়া যাবে।