আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
মুফতি সাহেব,
আমি ইসলামিভাবে তালাকের একটা কিনায়া শব্দ ব্যবহারে নিজের নিয়ত নিয়ে সন্দেহে আর চিন্তায় ছিলাম, এরপর বুঝতে পারি আমার ঐ শব্দ ব্যবহারে আমার বিচ্ছেদের কোনো নিয়ত ছিলো না । এরপর নিজেকে এই বিষয়টি আরো ভালোভাবে বুঝানোর জন্যে আমি একটি কৃত্রিম বিচ্ছেদের নিয়ত বা ফিলিংস (feelings) মনের মধ্যে এনে উচ্চারণ করি, "চলে যাও" শুধুমাত্র নিজেকে এইভাবে বুঝাতে যে এইভাবে এই অনুভূতির সাথে কথাটা বললে তালাক কার্যকর হয়, নয়তো হয়না। কিন্তু এটা নিজেকে বুঝাতে গিয়ে নিজে ঐরকম কাল্পনিক বিচ্ছেদের অনুভূতি বা কাল্পনিক নিয়ত সাজিয়ে কথাটা বলি। কিন্তু আমার এই কথা বলার বাস্তব নিয়ত তালাক দেওয়ার ছিলো না, শুধুমাত্র নিজেকে বুঝানো জন্য নিজের মধ্যে ঐ কাল্পনিক বিচ্ছেদের অনুভূতি বা নিয়ত এনে কথাটা বলেছিল
আমার প্রশ্ন:
১. আমার প্রকৃত নিয়ত তালাক দেওয়া ছিল না, বরং তালাকের নিয়ত কেমন হয় তা নিজেকে বুঝানো বা ডেমোনস্ট্রেট (demonstrate) করার জন্য কাল্পনিক বিচ্ছেদের নিয়তে কথা টা উচ্চারণ করে নিজেকে বুঝাচ্ছিলাম। এই ক্ষেত্রে কি আমার তালাক হয়েছে?
২. আমি যেহেতু বিষয়টি শেখার জন্য একটি কাল্পনিক নিয়ত (fake intent) মনের মধ্যে এনে কথাটি বলেছি, এটা কি শরীয়াহতে প্রকৃত নিয়ত হিসেবে গণ্য হবে?
মেহেরবানি করে কুরআন ও সুন্নাহর আলোকে এর সমাধান দিয়ে আমার মনের সংশয় দূর করলে কৃতজ্ঞ থাকব।