আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
122 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
তালাকের অধিকার পাওয়া কোনো স্ত্রী যদি ভাবে তার কোনো কথার বা কাজের দ্বারা তালাক হয়ে গেছে কিন্তু বাস্তবে তালাক হয়নি , সে তার ওই ভুল চিন্তা থেকে যদি বলে ''তালাক হয়ে গেছে'' বা ''তালাক ই বায়েন হয়ে গেছে'' তার এই কথা বলার জন্য কি তালাক হবে? স্ত্রীর এই কথা স্ত্রী নিজে ছাড়া আর কেউ শুনেনি মানে স্ত্রীর কাছে যখন কেউ ছিলোনা তখন এই কথাটা মুখে বলছে চিন্তা থেকে, এই কথা বলার সময় স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার নিয়তে বলেনি , ভুল চিন্তা করার ভুলে মুখে উচ্চারণ করে ফেলছে

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইবনে আবেদীন শামী রাহ বলেন,
ولو أقر بالطلاق كاذبا أو هازلا وقع قضاء لا ديانة.(رد المحتار:3/236)
যদি কেউ রংতামাশা করে বা মিথ্যা ভাবে তালাকের স্বীকারোক্তি দেয়, তাহলে এদ্বারা দিয়ানাতান তালাক পতিত হবে না। হ্যা, কাযাআন তালাক পতিত হবে।
إذا أقر بالطلاق كاذبا وقع قضاء لاديانة (البحر الرائق شرح كنز الدقائق:3/272)
যদি কেউ রংতামাশা করে বা মিথ্যা ভাবে তালাকের স্বীকারোক্তি দেয়, তাহলে এদ্বারা দিয়ানাতান তালাক পতিত হবে না। হ্যা, কাযাআন তালাক পতিত হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/531


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ভুল ধারণা থেকে "তালাক হয়ে গেছে" বললে তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...