আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
19 views
ago in হালাল ও হারাম (Halal & Haram) by (25 points)
facebook এডসেন্সের হালাল ও হারাম উপার্জিত টাকা দিয়ে কি করবো?
বিস্তারিতঃ  বছর আগে ফেসবুকে পেজ মনিটাইজ করি, সেটিং থেকে সেন্সিটিভ বিজ্ঞাপন যেন না আসে সেটা চেক দিয়ে রাখি। ফেসবুকে মূলত বই নিয়ে কাজ করি। বই রিলেটেড গল্প আলোচনা। ইসলামিক বই। তো সেখানে বিজ্ঞাপন যা আসে তা মিক্সড, যেমন ওয়াফিলাইফ এর বই এর বিজ্ঞাপন, রকমারির ইসলামিক বই, অন্য ইসলামিক প্রকাশনির ইসলামিক বই, হালাল ফুড, মধু ইত্যাদির বিজ্ঞাপন আসে যা মিউজিক ও অন্যান্য বিষয় নেই। আমি নিজেও দেখেছি আমার পেজে ও স্ক্রিন শট দিয়েও রেখেছিলাম। আবার এমন ভিডীও এসেছিলো যাতে মিউজিক যুক্ত আছে, গেমস আছে, যা হারামের সাথে যুক্ত।
তো মাঝে অনেকদিন চেক করিনি কিছু। সেভাবে ভিউ হবে বা এমন কিছু নিয়ে চিন্তা বা কাজ করিনি। এমনকি ভুলেও গিয়েছিলাম বিষয়টা। আজকে হঠাত মোবাইলে ম্যাসেজ আসে আমার একাউন্ট ১২,৪০০+ টাকা আসে। রেমিট্যান্স হিসেবে। খুজে পাচ্ছিলাম কে পাঠাবে টাকা পরে গিয়ে বুঝতে পারি এখান থেকে এসেছে। ফেসবুক থেকে। এই টাকার হালাল হারাম কতটুক তা নির্নয় করা সম্ভব না।
তাই এই টাকা কি করবো?
১। আমি কি এই টাকা দিয়ে বাচ্চা ও বড় দের জন্যে অনেক গুলো ছটো ছোটো দাওয়া বই কিনে ফ্রিতে দিতে পারবো? আমি বাসে যখন যাই, মাঝে মাঝে নিজের কেনা টাকা দিয়ে পাশে সীটের যাত্রিকে বই দেই। উক্ত টাকা দিয়ে কি বই দিতে পারবো দাওয়াতি কাজের হিসেবে। কোনো টাকা নিজের পকেটে যাবে না। কোনো সওাবের নিয়ত ছাড়া।
২। অথবা কোনো দাওয়া প্রতিষ্ঠানে দিতে পারবো কি? সোওয়াবের নিয়ত ছাড়া।
৩। অথবা ভিডিও গুলো এডিট করার জন্যে লোক লাগে, টাকার কারনে পারিনা। সেগুলো কি কোনো ভিডিও এডিটরকে দিবো যাতে সে এডিট করে দেয়। ভিডীও গুলো দাওয়া ভিত্তিক। কোনো প্রফিট বা কমিশন গ্রহণ ক্রয়া হয় না ও হবে না।
৪। এই টাকার বিষয়ে মতামত দিবেন উস্তাদ। নাকি এই টাকা ফেলে দিবো কোথাও? এই টাকার হয়তো কিছু হালাল অংশ আছে, কিন্তু যা হারাম অংশ তাতো আমার না, অন্যকারো হক।

1 Answer

0 votes
ago by (809,370 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মনিটাইজেশন/এডসেন্স ইনকাম সম্পর্কে উলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান রয়েছে। মনিটাইজেশন/ এডসেন্স ইনকাম সম্পর্কে এতটুকু বলা যায় যে,এখানে হালাল-হারাম সকল প্রকার জিনিষের এড শো হতে পারে। এর সম্ভাবনা রয়েছে। সর্বোচ্ছ ৫০০ ক্যাটাগরি পর্যন্ত এডকে ব্লক করে রাখা  যায়।এর চেয়ে বেশী ব্লক করার অনুমোদন কর্তৃপক্ষ থেকে আপাতত নেই। বিধায় তাকওয়ার দাবী হলো,এমন ইনকাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যেখানে হালাল হারামের সম্ভাবনা বিদ্যমান।

হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইউটিউব বা ফেইসবুক মনিটাইজেশন হালাল না হারাম? এ সম্পর্কে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে। সুতরাং যেখানে হালাম হারামের সন্দেহ চলে আসে, ঈমানের তাকাযা হল, এমন পেশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2545

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) হ্যাঁ, এই টাকা দিয়ে বাচ্চা ও বড়দের জন্যে দাওয়াতি বই কিনে উপহার দিতে পারবেন।

(২) এবং দাওয়াতি কোনো দাওয়া প্রতিষ্ঠানকেও দিয়ে দিতে পারবেন।

(৩) ভিডিও গুলো যদি দাওয়া বিষয়ক হয়, যদি এই ভিডিও থেকে কোনো প্রকার প্রফিট বা কমিশন গ্রহণ করা না হয়, তাহলে এই ভিডিও নির্মাণে ব্যয় করা যাবে।

(৪) এটাতে হারাম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিজে গ্রহণ না করাই উচিত ও উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...