আসসালামু আলাইকুম।
১.আমার ঠান্ডার সমস্যার কারণে ওয়াটার হিটার ব্যবহার করতে দেয়া হয়েছে।এপ্লিকেশনে লেখা ছিলো গরম পানি খাওয়ার জন্য হিটার লাগবে।এখন যদি আমি ওয়াটার হিটারে পানি গরমের পাশাপাশি ডিম সিদ্ধ করে খাই সেটা কি জায়েজ হবে আমার জন্য?
২.আমি কি আমার ওয়াটার হিটার অন্য কাউকে ব্যবহারের জন্য দিতে পারব?যাদের ওয়াটার হিটার ব্যবহারের পারমিশন নাই?
৩.হারাম টাকায় কেনা জমি ব্যবহারের ক্ষেত্রে সমপরিমাণ অর্থ দান করে দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া।দান করার ক্ষেত্রে কোন টাকাটা দান করবে?ক্রয়মূল্য নাকি বাজারমূল্য?