আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
40 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (8 points)
স্বামী-স্ত্রীর বিবাহবার্ষিকী উদযাপন করা কি হারাম?
যদি একান্তভাবে শুধু স্বামী-স্ত্রী মিলে পালন করা হয়, অন্য কেউ না থাকে—তাহলে এর বিধান কী?
এমনকি কোথাও (যেমন Facebook বা অন্য কোনো সামাজিক মাধ্যমে) এ বিষয়ে পোস্ট করা হয় না।
শুধু দুজন মিলে সামান্যভাবে উদযাপন করা—যেমন কেক কাটা, ফুল বা উপহার দেওয়া—এসব কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ?
এই বিষয়টি ইসলামের আলোকে পরিষ্কারভাবে জানতে চাই।

1 Answer

0 votes
ago by (91,290 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/87938/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
হাদীস শরীফে এসেছেঃ 
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ حسن صحيح
ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে। আবূ দাঊদ ৪০৩১; আল জামি‘উস্ সগীর ১১০৯৪, সহীহুল জামি‘ ৬১৪৯, ইরওয়া ২৬৯১।
.
বিবাহবার্ষিকী সহ প্রশ্নে উল্লেখিত যাবতীয় ডে পালন করা, এটা আমাদের ইসলামী কোনো সংস্কৃতি নয়। এটা এসেছে অন্যান্য ধর্মাবলম্বীর থেকে। এটা আমরা গ্রহণ করতে পারি না।
.
মহান আল্লাহ পাক  ইরশাদ  করেন:- 
হে মুমিন মুসলমানগণ! তোমরা কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না”। ( সূরা আন নিসা  : পবিত্র আয়াত ১৪৪)
.
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন- 
তোমরা (মুসলমানগণ) কাফির ও মুনাফিকদের অনুসরণ-অনুকরণ করো না।” ( সূরা আহযাব  : পবিত্র আয়াত  ৪৮)
.
আমাদের কাছে প্রতিটি দিনই খুশির দিন। যাঁরা স্বামী-স্ত্রী আছেন, তাঁদের প্রতিটি দিনই হবে খুশির দিন
 প্রতিদিনই স্বামী তার স্ত্রীকে নিয়ে,স্ত্রী তার স্বামীকে নিয়ে খুশি, প্রতিদিনই আমাদের জন্য খুশির দিন। আমরা এ জাতীয় কোনো সংস্কৃতি গ্রহণ করতে পারি না। 
,
আমাদের স্ত্রীরা সব সময় স্বামীর জন্য খুশির কারণ, স্বামীরা সব সময় স্ত্রীদের জন্য খুশির কারণ। এটা কোনো সুনির্দিষ্ট দিনে নয়। এ জন্য বিয়ের দিন, এ জাতীয় জিনিসগুলো পালন করা ইসলাম অনুমোদন করে না।
,
আরো জানুনঃ  
.
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
.
যেহেতু বিবাহবার্ষিকী উদযাপন করাই হারাম, তাই বিবাহবার্ষিকী উদযাপন করার হালাল কোনো পদ্ধতি নেই।
প্রশ্নে উল্লেখিত ছুরতে বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও খাওয়া জায়েজ নেই। উক্ত কেক খাওয়া বিজাতীয়  সংস্কৃতি পালনেরই নামান্তর, বিধায় তা জায়েজ নেই।

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...