আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি স্বপ্নে দেখলাম আমি আপাদমস্তক পর্দা আবৃত ছিলাম। একটি কক্ষে কয়েকজন সাদা জোব্বা পরিহিত ব্যক্তি স্বলাত আদায় করছিলেন। স্বলাত শেষে আসনে বসলেন সবাই। আমার সাথে কথা বলতে লাগলেন। আমিও বসলাম। তাদের দেখে আলেম বা নেককার দ্বীনি লোক মনে হচ্ছিল। আমাকে নসিহত করছিলেন। তারপর দুআ করার জন্য মোনাজাতে হাত তুললেন সবাই। আমিও তাদের সাথে হাত উঠাই। কি দুআ করেছিলেন মনে নেই।মোনাজাত শেষে আমি কিভাবে মুখে হাত মুছলাম তারা তা ভালোভাবে দেখছিলেন। আশেপাশে অন্যদের দিকে তাকিয়ে আমি সম্মানিত বোধ করছিলাম। বিশেষ করে তাদের দিকে তাকালাম বলে মনে হল যারা আমাকে দ্বীন পালনে সমর্থন করছে না।
এই স্বপ্নের ব্যাখ্যা কি ?