আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
5 views
ago in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (12 points)
আসসালামু আলাইকুম।

দেড় বছর ধরে একজন ছেলের সাথে আমার পরিচয় হয়। সে অনেক দ্বীনদার। পর্দার ব্যাপারে অনেক সচেতন। ইসলাম নিয়ে অনেক ইলম রাখে, আলেমের সহবতে আছে, সুন্নাহ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করে আলহামদুলিল্লাহ। আমি বিয়ের জন্য ছেলেটাকে পছন্দ করি বাসায় জানাই। আমার বাসায় সমস্যা না হলেও ছেলেটার বাসায় অনেক সমস্যা হচ্ছে। তারা খুব বেশি পর্দাশীল মেয়ে চায়না যেমন হাত পা মোজা পড়বে, আরও উচ্চবংশীয় মেয়ে চায় তারা - এটা নিয়ে অনেক ঝামেলা করছে। তার মা ডাক্তার, বাবা অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা ।আমার বাবা মা সরকারি চারকিজীবী। আর্থিক ও সোশাল স্ট্যাটাসে তাদের চেয়ে আমরা সামান্য কিছুটা নিচে।
সম্প্রতি ছেলেটা স্বপ্নে বেশ কয়েকবার আমার অন্যজায়গায় বিয়ে দেখেছে এবং ভবিষ্যতে যেন দ্বীন নিয়ে আমার কষ্ট না হয় তাই আমার সাথে বিয়েতে আগাতে চাচ্ছে না। যেহুতু তার পরিবার অনেক সমস্যা করছে। কিন্ত তার ব্যক্তিগতভাবে বিয়েতে কোনো সমস্যা নেই।
এদিকে আমি দুইবার তাকে নিয়ে অনেক ভালো স্বপ্ন দেখেছি। একবার দেখি তাকে আমি মেঝেতে দস্তরখানায় খাবার বেড়ে দিচ্ছি।সে বলছে রাসূল সা. আমাদের দাওয়াত গ্রহণ করতে আসবেন ভালোভাবে রান্না কর। আল্লাহ আমাকে বলছেন আমার এই বান্দাকে তুমি কষ্ট দিওনা।
এরপর রোজার মধ্যে সে ইতিকাফে থাকা অবস্থায় আমি স্বপ্নে দেখি আমাদের বাসায় রাসূল সা. এসেছেন কয়েকজন নিয়ে। তিনি পুরা সাদা কাপড় পরে ছিলেন। তাঁর চেহারা দেখিনি আমি। আমাকে ছেলেটা বলল তাঁদের আপ্যায়ন কর। তখন ছেলেটার মুখে উজ্জ্বল হাসি ছিল। আমি সেই হাসি আজও ভুলিনি।
সিরাত বা ইবাদতের সময় আমার তার কথা খুব মনে পড়ে। রাসূল সা. এর কথা স্মরণ হলে মনে হয় তাঁকে ভালোবাসে এমন একজনকেই তো আমার চাই। আমি আমার দ্বীন, পর্দা রক্ষার জন্য এমন একজন আল্লাহ ওয়ালা ছেলে চাই। অনেক দোটানায় পড়ে গেছি কী করব। বাবা মা আমার বিয়ের জন্য ছেলে দেখতে চাচ্ছে। কিন্তু তারা এমন সুন্নত মেনে চলা,এমন দ্বীনদার আনছে না। আমি তাদের সাথে পেরে উঠছি না । দ্বীনের প্রশ্ন আসলে আমি সেই ছেলেটার চেয়ে উত্তম কাউকে এখনও এই যুগে আমার আশেপাশে দেখিনি। আমি সুরা ফুরকান:৭৪ আমল করছি। ইস্তেখারা করেছি অনেকবার । আমার মন সবসময়‌ ইতিবাচক সাড়া দিয়েছে। আমি অনেক সময় মন কে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছি অনেক তাও দেখা যায় তখন এমন কিছু ঘটে যে আমি বুঝতে পারি আমার দ্বীনের জন্য সহায়ক সে। আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। কিন্তু আমরা দুইজন দুইরকম আলামত পাচ্ছি। উস্তাদ আমাকে সহযোগিতা করুন আমি কোনদিকে যাব। এই অবস্থায় আমার কী করণীয়। সবর করতে চাই কিন্তু বাবা মা বেশিদিন বিয়ে না দিয়ে রাখবে না। ছেলে দেখার জন্য তোড়জোড় করছে। কিন্তু যার মধ্যে রাসূল সা. এর সুন্নাহ, তাকওয়ার ঘাটতি তাকে আমি কিভাবে বিয়ে করি??? আমি মেয়ে। মাহরাম ছাড়া চলা অনেক কষ্টকর হবে তাই আজীবন বিয়ে করব না এই সিদ্ধান্তেও আসতে পারছিনা। আমার ও তার স্বপ্নের ব্যাখ্যা কী? করণীয় কি আমাদের?

আমি আল্লাহর নৈকট্য কীভাবে অর্জন করতে পারি? যদি ছেলেটাকে ভুলে থাকাই আমার জন্য কল্যাণকর হয় তবে কীভাবে তাকে ভুলে থাকতে পারি?

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...