আস সালামু আলাইকুম,
পারিবারিক ভাবে আমার খালাতো ভাইয়ের জন্য আমার বিয়ের প্রস্তাব আসে যিনি আমার সমবয়সী। দুইজনই এখনও অনার্স করছি, তার নিজের তেমন কোনো ইনকাম নেই আর্থিক খরচের জন্য খালুর উপরে নির্ভরশীল। তিনি অনেক আগে থেকেই আমাকে পছন্দ করতেন। গার্ডিয়ান পর্যায়ের সবাই খুব আগ্রহী, যেহুতু তাদের বংশ মর্যাদা, আর্থিক অবস্থান ভালো আর কুফুর বিবেচনায় ও আমাদের মতোই। বলা যায়, তিনি ভালো আখলাকের অধিকারী কিন্তু দ্বীনের ব্যাপারে খুব সচেতন নয়। নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলার চেষ্টা করেন।
বিয়ের জন্য অনেক জরুরত বোধ করছি কিন্তু আমি খুব করে চাই নিজে অন্তত যতটুক দ্বীন মেনে চলার চেষ্টা করি তেমন চেষ্টা যাতে জীবনসঙ্গীর মাঝেও বিদ্যমান থাকে, এর থেকে যাতে কম না হয়। তা না হলে, হয়তো এডজাস্ট করতে সমস্যা হবে। যেমন আমি চেষ্টা করি নন মাহরাম মেইনটেইন করতে, প্রয়োজন ছাড়া সচরাচর নন মাহরামদের সামনে যাই না। কিন্তু তিনি(খালাতো ভাই) নন মাহরাম মেইনটেইন করেন না। এমন আরও অনেক দিক থেকেই আমাদের পার্থক্য রয়েছে। তার পরিবারের সদস্যদের তেমন দ্বীনের বুঝ নেই, যেমন (জয়েন্ট ফ্যামিলি কালচার, নন মাহরামদের মাঝে বেপর্দা চলা ফেরা, ফ্রী মিক্সিং এ অভ্যস্ত)। যদিও বা আমার নিজের পরিবার ও তাদের মতোই। আসলে আগে আমার নিজেরও তেমন দ্বীনের কোনো বুঝ ছিলো না, কিন্তু আমি হঠাৎ করেই পরিবর্তন হই এবং প্রায় ৫ বছর যাবৎ দ্বীনি ইলম অর্জন ও দ্বীন মেনে চলার চেষ্টায় নিয়োজিত আছি।
আমার নিজের পরিবার থেকে খুব করে চাচ্ছে আমি যাতে এখানে মত দেই। কিন্তু আমি বুঝতে পারছি না উচিত হবে কিনা।
এই বিষয়ে উত্তম পরামর্শ কাম্য করছি। জাযাকাল্লাহ।