আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
18 views
ago in হালাল ও হারাম (Halal & Haram) by (46 points)
edited ago by
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,

১) কেউ যদি অনলাইন থেকে আমাকে কিছু অর্ডার করতে বলে (যাচাই-বাছাই করে অথেনটিক প্রোডাক্ট চিনি তাই)
তো আমি কি ব্যবসার নিয়তে গোপনে মূল্য কিছুটা বেশি বলতে পারবো, মানে আমার পারিশ্রমিক হিসেবে?
(গ্রাহক জানেনা আমি লাভ গ্রহণ করছি)

একজন বললো ব্যবসা তো এমনই এটা হালাল, তাই আপনাদের নিকট জিজ্ঞেস করা ।

২) কিছু হুবহু স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ইসলামিক ভালো ওয়েবসাইটে দেয়া থাকে, Ai এর ওখানে জিজ্ঞেস করলে ওই ওয়েবসাইটগুলোর ভিত্তিতে সোর্স দিয়ে তারা উত্তর প্রদান করে যা আপনাদের ব্যাখ্যার সাথে মিল থাকে, এক্ষেত্রে ওদের উত্তর গ্রহণ করা যাবে কিনা?

৩) আর ধরুন আমি ক্রোমে খোঁজ করলাম, ভালো কিছু ওয়েবসাইটে হুবহু স্বপ্নের ব্যাখ্যা পেয়েও গেলাম, এক্ষেত্রে যেটা আমার স্বপ্নের বর্ণনার সাথে বেশি মিলে সেটাই বেছে নিব? ❝এটাই ব্যাখ্যা হিসেবে ধরে নিলাম❞ এমন নিয়ত করে ।

1 Answer

0 votes
ago by (807,660 points)



বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধোকা এবং প্রতারণা সম্পর্কে হাদীসে ধমকি বর্ণিত হয়েছে,হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا ) 
রাসূলুল্লাহ সাঃ বলেন-
যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)
ভিন্ন এক সুত্রে বর্ণিত আছে,
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃ
যে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৭)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ ব্যক্তি আপনার কাছ থেকে ক্রয় করার তথ্য জানতে চাচ্ছে। আপনার কাছ থেকে ক্রয় করার ইচ্ছা তার নেই, কাজেই অতিরিক্ত মূল্য বলে অতিরিক্ত টাকা গ্রহণ করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...