আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
340 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (29 points)
একটা ম্যারাথন দৌড়ে পুরস্কার হিসেবে মেডেলে হাত এর মুষ্টি ও ৩ জন মানুষে নাক মুখ ছাড়া দেয়া আছে।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কি জায়েজ হবে?এই মেডেল নেয়া কি হারাম হবে?এটা কি মূর্তির পর্যায়ে পড়বে?আমার এক ভাই এখানে নাম দিয়েছেন।আমার জানা মতে নাক মুখ ছাড়া মানুষের অবয়ব আঁকলে জায়েজ আছে কিন্তু মূর্তির মতো মানুষ ৪ জন নাক মুখ ছাড়া ছোট করে আছে মেডেলে।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো প্রাণীর ছবিতে যদি এমনভাবে আর্ট করা হয় যে, দেখার পর আর প্রাণীর ছবি বুঝা যায় না, তাহলে সেই অঙ্কনকাজ হারাম থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যদি দেখার পর সেটাকে প্রাণীর ছবিই মনে হয় বা সেটা প্রাণীর দিকে ইঙ্গিত দেয়, তাহলে সেটা হারামই থাকবে।

কিন্তু যদি সমস্ত চেহারাকে মিটিয়ে দেয়া হয় অথবা মাথাকে কর্তন করে দেয়া হয় কিংবা মাথা এবং শরীরের মধ্যে কর্তন রেখা এটে দেয়া হয়, তাহলে যেহেতু এটা দ্বারা বাস্তবিক কোনো ছবি বুঝা যাবে না বা সেটা কোনো ছবির দিকে ইঙ্গিত করবে না, তাই অবশ্যই সেটার রুখসত থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-92238 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাতের মুষ্টি সম্ভলিত মেডেল ও ৩ জন মানুষেন নাক মুখ ছাড়া অবয়ব। যেহেতু এটা শেষ পর্যন্ত ছবির দিকেই ইঙ্গিত বহন করে থাকে, তাই এটা শেষ পর্যন্ত মুর্তির আওতাধীন হবে। তাই এরকম পুরুস্কার গ্রহণ করাতো বৈধ হবে না। তাছাড়া ফিস দিয়ে এমন কোনো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা জয়েয হবে না, যেই প্রতিযোগিতায় পুরুস্কার থাকে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
তাহলে কি এই প্রতিযোগিতায় যাওয়া হারাম হবে?
by (814,710 points)
যদি তাতে ফিস দিয়ে অংশগ্রহণ করতে হয়, এবং তাতে পুরুস্কার থাকে, তাহলে  এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জায়েয হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...