আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
17 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারকাতুহ সম্মানিত উস্তায।
আমার কিছু বিষয় জানার ছিল-
১. ২০২৩ সালের শুরুর দিক থেকে গোল্ড ছিল ১ ভড়ি ৮ আনা (২২ ক্যারেট)
কিন্তু কোনো রকমের টাকা ছিল না।
আমার উপর কী কুরবানী বা যাকাত ওয়াজিব ছিল?
২. ২০২৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত গোল্ড হয় ১ ভড়ি ১২ আনা। কিন্তু কোনো টাকা জমা ছিল না। ৪ আনা স্বর্ণ ২১ ক্যারেট এর। তখন কি আমার উপর কুরবানী বা যাকাত ওয়াজিব ছিল?

৩. ২০২৬ সালে আমার গোল্ড হয় ২ ভড়ি ৯ আনা। কিন্তু খরচ বাবদ কোনো টাকা জমা নেই। তবে হজের জন্য জমাচ্ছিলাম সেখানে হয়ত ৬ হাজার টাকা হবে সর্বোচ্চ। আমার কোনো ইনকাম নেই।  এখন বর্তমানে কী আমার উপর কুরবানী বা যাকাত ফরজ হবে?
বিস্তারিত জানতে চাই উস্তায। জাযাকাল্লহু খইরন

1 Answer

0 votes
ago by (91,050 points)
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/114992/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
শরীয়তের বিধান অনুযায়ী স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নিসাব হল বিশ মিসকাল। -সুনানে আবু দাউদ ১/২২১; মুসান্নাফে আবদুর রাযযাক  হাদীস ৭০৭৭, ৭০৮২
আধুনিক হিসাবে সাড়ে সাত ভরি।
হাদীস শরীফে এসেছেঃ 
عَنْ عَبْدِ اللهِ بْنِ وَاقِدٍ عَنْ ابْنِ عُمَرَ وَعَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْخُذُ مِنْ كُلِّ عِشْرِينَ دِينَارًا فَصَاعِدًا نِصْفَ دِينَارٍ وَمِنْ الْأَرْبَعِينَ دِينَارًا دِينَارًا
ইবনু ‘উমার ও ‘আয়িশাহ্ (রাঃ)  থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশ দিনার বা তার চেয়ে কিছু বেশি হলে অর্ধ দিনার এবং চল্লিশ দিনারে এক দিনার (যাকাত) গ্রহণ করতেন। ইবনে মাজাহ ১৭৯১ ইরওয়াহ ৮১৩। দারাকুতনী ১৮৭৯, ১৮৯২।
,
সাড়ে ৫২ ভরি রুপা হলে তার উপর যাকাত ফরজ। 
হাদীস শরীফে এসেছেঃ- 
عن أبي سعيد الْخُدْرِي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «ليس فيما دون خمس أَوَاقٍ صدقة، ولا فيما دون خمس ذَوْدٍ صدقة، ولا فيما دُونَ خمسة أَوْسُقٍ صدقة».  [صحيح] - [متفق عليه]
আবূ সা‘ঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “পাঁচ উকিয়ার কম রৌপ্যমুদ্রায় যাকাত নেই এবং পাঁচটি উটের কমের ওপর যাকাত নেই। পাঁচ ওয়াসাক এর কম শষ্যের ওপর যাকাত নেই।” (বুখারী,মুসলিম)
,
শরীয়তের বিধান হলো যদি কাহারো কাছে সোনা-রুপা, টাকা-পয়সা কিংবা বাণিজ্য-দ্রব্য- এগুলোর কোনোটি পৃথকভাবে পূর্ণ  নিসাব পরিমাণ না থাকে, কিন্তু এসবের একাধিক সামগ্রী এ পরিমাণ রয়েছে, যা একত্র করলে সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয় তাহলে এক্ষেত্রে সকল সম্পদ হিসাব করে যাকাত দিতে হবে। (মুসান্নাফে আবদুর রাযযাক হাদীস ৭০৬৬,৭০৮১; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৬/৩৯৩)
আরো জানুনঃ  
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
.
১-২. না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর যাকাত ও কুরবানী ফরজ ছিলো না। কারণ, শুধু স্বর্ণ থাকলে তার নিসাব ৭.৫ ভরি। 
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি সেই ৬ হাজার টাকা আপনার দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত না হয়, সেক্ষেত্রে আপনার উপর যাকাত ফরজ হবেনা। 
আর যদি সেই ৬ হাজার টাকা আপনার দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত হয়, সেক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়ার দিনও আপনার কাছে দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত টাকা থাকলে আপনার উপর যাকাত ফরজ হবে।  
.
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত স্বর্ণের বিক্রয় মূল্য ও আপনার কাছে গচ্ছিত ৬ হাজার টাকার শতকরা ২.৫% করে যাকাত দিতে হবে। 
আবার তখন কুরবানীও আবশ্যক হবে। 
আরো জানুন - https://ifatwa.info/114992/ 

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...