আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি বারকাতুহ সম্মানিত উস্তায।
আমার কিছু বিষয় জানার ছিল-
১. ২০২৩ সালের শুরুর দিক থেকে গোল্ড ছিল ১ ভড়ি ৮ আনা (২২ ক্যারেট)
কিন্তু কোনো রকমের টাকা ছিল না।
আমার উপর কী কুরবানী বা যাকাত ওয়াজিব ছিল?
২. ২০২৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত গোল্ড হয় ১ ভড়ি ১২ আনা। কিন্তু কোনো টাকা জমা ছিল না। ৪ আনা স্বর্ণ ২১ ক্যারেট এর। তখন কি আমার উপর কুরবানী বা যাকাত ওয়াজিব ছিল?
৩. ২০২৬ সালে আমার গোল্ড হয় ২ ভড়ি ৯ আনা। কিন্তু খরচ বাবদ কোনো টাকা জমা নেই। তবে হজের জন্য জমাচ্ছিলাম সেখানে হয়ত ৬ হাজার টাকা হবে সর্বোচ্চ। আমার কোনো ইনকাম নেই। এখন বর্তমানে কী আমার উপর কুরবানী বা যাকাত ফরজ হবে?
বিস্তারিত জানতে চাই উস্তায। জাযাকাল্লহু খইরন