আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
আমি এক জায়গায় গিয়েছিলাম।এক মহিলাকে জিজ্ঞাসা করলাম পশ্চিম দিক কোথায়। দেখানো দিকে নামাজ পড়লাম।তারপর আরেকদিন কম্পাসেও একই দিক দেখালো ওই সেম দিকেই নামাজ পড়লাম।আজ নামাজ পড়া শেষে এক ছেলেকে দেখি নামাজ পড়তে।পরে আরেক মহিলাকে জিজ্ঞাসা করলাম সে দেখিয়ে দিল পশ্চিম দিক। আমি এই তিনদিন পশ্চিম আর উত্তর দিকের মাঝামাঝি নামাজ পড়েছি।মানে সামান্য একটু ঘুরলে পশ্চিম হতো। কিন্তু আমি দুই দিকের মাঝামাঝি নামাজ পড়েছি।এখন আমার প্রশ্ন হলো আমার কী এই তিন দিনের আসরের নামাজ কাজা করতে হবে?