السلام عليكم ورحمة الله وبركاته
উস্তাদ, আমার দুজন cousin রয়েছে যাদের বিধান মুসাফির না মুক্বীম তা বিস্তারিত জানতে চাচ্ছিলাম
প্রথমজন,
যার ফেনীর সোনাগাজীতে বাড়ি আছে(ভিটেমাটি যা তার দাদার কাছ থেকে তার বাবা পেয়ে সেই জায়গাতে বাড়ি করেছে, মাঝে মধ্যে এসে ঈদে-চাঁদে ঘুরে যায়), তবে তার জন্মস্থান-বেড়ে ওঠা ঢাকাতে, তবে ভাড়া বাসায় থাকে...ফেনীতে আসলে সদরেই নানাবাড়িতে ঘুরতে আসে, সোনাগাজী নিজের বাড়ি যায় কিন্তু কম,তার বাবা-মা ছুটিতে সদরে ও থাকে কিছুদিন-আবার গ্রামে সোনাগাজীতেও গিয়ে থাকে কিছুদিন ঘুরতে, আবার এদিকে ভিটেমাটির মালিকানাধীন তার বাবা এখনো, আর উনারও থাকা হয় না সচরাচর, আসেই শুধু ঈদে-চাঁদের বা এমন ছুটির মৌসুমে,-কারণ উনার ও কর্মক্ষেত্র-থাকা সব স্থায়ীভাবে ঢাকা কেন্দ্রিক-ই, এদিকে ফেনী আসলেও ১৫দিনের চেয়ে থাকা হয় কম, আর তার সব কিছুই(আমার cousin) (পড়াশোনা, তার বাবার কর্মক্ষেত্র সব) ঢাকা কেন্দ্রিক, ভবিষ্যতেও যে নিজের নীড়ে ফিরে এসে স্থায়ী হয়ে থাকবে তার ও সম্ভাবনা নেই বললেই চলে অথবা একদম-ই কম, এক্ষেত্রে সে কি মুসাফির না মুক্বীম গণ্য হবে?
আমার দ্বিতীয় cousin এর মাস'আলা হলোঃ
সে ফেনীতেই জন্ম, ক্লাস টেন শেষ করেই কলেজ লাইফ থেকেই স্ব-পরিবারের সবাই ঢাকায় শিফট হয়, পরিবার ঢাকায় ভাড়া বাসায় থাকে, ফেনীতেও ভাড়া বাসায়-ই থাকতো, তবে তার বাবার যত মূল কাজ সব ফেনী কেন্দ্রিক-ই, যার দরুন বাবা থাকেন ফেনী ভাড়া বাসায়, গ্রামের বাড়ি ফেনীর ফরহাদনগর, ওখানে পৈত্রিকসূত্রে জায়গায় নিজের টাকায় বাড়ি করে-কিছু অংশ তার ভাইদের(অর্থাৎ আমার cousin-এর চাচা) ও ছিলো, ফেনী ক্যডেটের ঐদিকেও একটি জায়গা তার বাবার আছে, বাকি গ্রামের বাড়িটিতে ভবিষ্যতে থাকা হবে কিনা অনিশ্চিত, এখন আমার cousin-এর যত থাকা-শিক্ষাজীবন সব বর্তমানে ঢাকা কেন্দ্রিক, ফেনী আসলে সদরেই নানাবাড়ি ঘুরতে-থাকতে আসে- ঈদে ছুটিতে ঘুরে যায় ১৫দিনের কম বা বেশি, এখন তার ক্ষেত্রে ফেনীতে আসলে কি হবে-মুক্বীম না মুসাফির?
বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন,
جزاك الله خيرا