আসসালামু আলাইকুম
একজন ডিমেনশিয়া রোগীর নামাজের বিষয় জানতে চাই
সুস্থ অবস্থায় নিয়মিত নামাজ কালাম পড়েছেন
অসুস্থ হওয়ার পরেও পড়েছেন তবে এক বছর যাবত ওযু করতে চায় না, ঠিকমতো অজু করতে পারে না।
নামাজে দাঁড়ালে কখনো সেজদা করে, আবার কখনো রুকু করে। ১ রাকাত পরেই সালাম ফিরায়,বলে ১০/১২ রাকাত পড়ছি। আবার অনেক সময় নামাজের সময় হলে নামাজ পড়তে চায় না, পড়ছি বলে নামাজ আদায় করে না।
এমনকি সে পবিত্র থাকতে পারে না। ঘরের মধ্যে চিপা চাপায় পেশাব করে দেয়। বিশেষ করে রাতের বেলা।টয়লেটে বসতে পারে না।
তার স্ত্রী সন্তানদেরও চিনতে পারে না।
তার নিজের বাড়িও সে চিনে না; মানুষের বাড়িতে আর কত থাকবো এমনটা বলেন।