আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
27 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম
স্বামী আমাকে তালাকের অধিকার দিয়েছিল। পরে আমি একদিন স্বামীকে এমন কিছু বলি যা তালাক গ্রহণের কোনো বাক্য ছিল না। এরপর আমি একান্তে নিজেকে নিজে নিশ্চিত করতে বলি  "এটা তালাক গ্রহণ করলাম- ধরনের বাক্য নয়"  - এইখানে এই বাক্যে আমি  "তালাক গ্রহণ করলাম" কথাটি বলেছি , আবার AI এর কাছে এ বিষয়ে প্রশ্ন করতে ঘটনার বর্ণনা দিতে গিয়েও "আমি তালাক গ্রহণ করলাম" বাক্যটি লিখে প্রশ্ন করেছিলাম, এখনো এই বাক্য ব্যবহার করে আপনার কাছেও প্রশ্ন করছি কিন্তু বাস্তবে আমার তালাক গ্রহণ করার কোনো নিয়ত নাই এবং ছিলো না

এমন অবস্থায় তালাক গ্রহণের উদ্দেশ্য ছাড়া কেবল ঘটনার বর্ণনা বা প্রশ্ন করার জন্য "আমি তালাক গ্রহণ করলাম" লিখলে বা মুখে উচ্চারণ করলে কি স্ত্রীর তালাক গ্রহণ করা হয় বা তালাক হয়?

1 Answer

0 votes
by (90,930 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/106347/  নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

আলহামদুলিল্লাহ!

يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)

সর্বসম্মতিক্রমে তালাকের জন্য নিজের ইচ্ছা বা দৃঢ় মনোভাব থাকা শর্ত। অর্থাৎ এমন শব্দ উচ্ছারণ করা শর্ত যাতে নিজের ইচ্ছার কথা প্রতিফলিত হয়। যদি তালাকের নিয়ত না থাকে, তাহলে তালাক পতিত হবে না।

অন্তরের প্ররোচিকা বা অন্তরের প্ররোচিকা দ্বারা তালাক হবে না। কেননা এখানেতো তালাক শব্দের অর্থকে উদ্দেশ্য নেয়া হচ্ছে না। বরং শিক্ষা বা কাহিনী বর্ণনার উদ্দেশ্যে তালাক শব্দ উচ্ছারণ করা হয়েছে। (আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু-৭/৩৬৮)

,

আরোও উল্লেখ রয়েছে-

لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول: أنت طالق ولا ينوى طلاقا لا تطلق، (فتح القدير، كتاب الطلاق، باب ايقاع الطلاق-4/4)

যদি স্ত্রীর উপস্থিতিতে তালাকের মাস'আলা মাসাঈলকে বারংবার বলা হয়, যেমন স্বামী বলল, তুমি তালাক, এবং এমতাবস্থায় স্ত্রীকের তালাকের উদ্দেশ্য নেই, তাহলে স্ত্রী তালাক হবে না। (ফাতহুল কাদির-৪/৪)

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

.

উদ্দেশ্যহীনভাবে তালাক শব্দ লিখলে, তালাক শব্দ উচ্চারণ করলে বা ঘটনা বর্ণনা দিতে গিয়ে তালাক শব্দ লিখলে কোনো তালাক হবে না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে তালাক পতিত হবে না

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 248

لا يلزم كون الإضافة صريحة في كلامه؛ لما في البحر لو قال: طالق فقيل له من عنيت؟ فقال امرأتي طلقت امرأته… ويؤيده ما في البحر لو قال: امرأة طالق أو قال طلقت امرأة ثلاثا وقال لم أعن امرأتي يصدق اهـ ويفهم منه أنه لو لم يقل ذلك تطلق امرأته، لأن العادة أن من له امرأة إنما يحلف بطلاقها لا بطلاق غيرها

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) 3/ 294

وفي الخانية: قالت له طلقني ثلاثا فقال فعلت، أو قال طلقت وقعن…أن طلقني أمر بالتطليق، وقوله طلقت تطليق فصح جوابا والجواب يتضمن إعادة ما في السؤال

البقرۃ آیۃ۲۲۹/۲۳۰

الطَّلَاقُ مَرَّتَانِ (الی قوله) فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ

امداد الفتاوی۲/۴۴۸

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...