আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
163 views
in পবিত্রতা (Purity) by (72 points)
(১) যেকোন নাপাকি পানির সাথে লেগে যদি পানির রং, গন্ধ না পরিবর্তন করে তা অল্প নাপাকি হলেও তাহলে সেটা নাপাক হবেনা? প্রশ্ন হল যে সাধারণত কতটুকু নাপাকী হলে সেটা পরবর্তী কোন কিছুতে সাধারণত লেগে যায়না। যেমন, বাচ্চার প্রস্রাব হাতে লেগেছিল কিন্তু এখন হাত শুকিয়ে গেছে তাহলে সেই হাত পরবর্তী ভেজা চুলে লাগলে কিভাবে বুঝব ঢ়ে চুলের কোন গন্ধ পরিবর্তন হয়েছে কি'না!


(২) কারোর উমরি কাযা নামাজও কি তাহাজ্জুদের সময়ে পড়লে তাহাজ্জুদের সময়ে যে আল্লাহ বান্দাকে ডাকেন প্রয়োজন পুরা করার জন্য সেই ফজীলতও কি হাসিল হবেনা বান্দার? যেহেতু উমরি কাযা নামাজ অনেক বাকি!

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
https://ifatwa.info/23365/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ  
হযরত আবু-সাঈদ খুদরী রাযি থেকে বর্ণিত
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : " أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:  الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ"
রাসূলুল্লাহ সাঃ কে বুজা'আহ কুপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,আমরা কি বুজা'আহ কুপ থেকে অজু করবো?
বুজা'আহ এমন এক কুপ, যাতে হায়েযের কাপড়,কুকুরের গোশত এবং অপবিত্র ও ময়লা জিনিষ ফেলা হয়ে থাকে,রাসূলুল্লাহ সাঃ বললেন,(বেশী পরিমাণ হলে)পানি পবিত্র,তাকে কোনো জিনিষ অপবিত্র বানাতে পারে না।
(সুনানে আবি-দাউদ-৬৬,সুনানে তিরমিযি-৬৬, সুনানে নাসাঈ-৩২৬,সুনানে আহমদ-১১২৫৭)

হযরত আবু-উমামা বাহিলি রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:   إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ، إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ
ابن ماجه (521) ، والدارقطني (47) ، والبيهقي (1226) ، والطبراني في "الكبير" (7503)

রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় পানি পবিত্র, তাকে কোনো জিনিষই অপবিত্র বানাতে পারে না।তবে যদি স্বাদে,গন্ধে কিংবা রংয়ে কোনো পরিবর্তন নিয়ে আসে,তাহলে তা অপবিত্র হিসেবে গণ্য হবে।(সুনানে ইবনে মাজা-৫২১)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত কথা সহীহ নয়,এক্ষেত্রে মাসয়ালা হলো নহর বা পুকুর যদি চারদিকে দশ, দশ স্কয়ার বর্গহাত  হয়,তাহলে তাতে এভাবে নাপাক কাপড় ধৌত করলে,সেই পানিতে নাপাকির চিহ্ন, গন্ধ/রং দেখা না গেলো  নাপাকি উক্ত স্থান থেকে অযু গোসল করা যাবে।

তবে এক্ষেত্রে শর্ত হলো পুকুর/নহরটি বড় হতে হবে।
সর্বনিম্ন চারিদিকে দশ, দশ স্কয়ার বর্গহাত হতে হবে।

(০২)
সেই ফজিলত হাসিল হবে,ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...