আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
https://ifatwa.info/141652/?show=141661#a141661

https://ifatwa.info/141806/?show=141835#a141835

এই দুটি প্রশ্ন আমার করা। এক তালাক হয়েছে, আমি ফিরতে চাই না, আমার করণীয় কি? সে মুখে ফিরিয়ে নেয়নি, কারণ সে কোন মাসলা মাসায়েল সম্পর্কে জানেই না। আমি মানসিক ভাবে এত ভেঙে পড়েছি যে আমার শরীরে সেটার প্রভাব দেখা দিচ্ছে এখন। আমি প্রচণ্ড অসুখ কয়েক মাস ধরে। আমাকে একটা সমাধান দিন, আমি তাকে না জানিয়ে চলে যেতে চাই যেহেতু ১ তালাক হয়েছে, কারণ সে সুইসাইড এর হুমকি দেয়, মাথা দেয়ালে বারি দেয়, আর যা কিছু করলে আমি ভয় পাবো সব করে।
by (7 points)
edited by
কিন্তু আপনিতো আগের প্রশ্নের কমেন্টে বলেছেন কেনায়া তালাক হয়েছে, সেক্ষেত্রে পুনরায় বিয়ে করতে হবে এমনটি বলেছেন! এখন ইদ্দতকালীন সময়ের মধ্যে সহবাস বা অন্য কি করলে তালাক ফেরত নেয়া হয়ে যাবে? নাকি পুনরায় বিয়েই একমাত্র মাধ্যম?
-
@মুফতী ইমদাদুল হক হুজুর উত্তর দিলে ভালো হতো 

1 Answer

0 votes
by (809,370 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
স্ত্রীর সম্মতি ব্যতিতও রাজ'আত বিশুদ্ধ হবে। 
রাজ'আত সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579
مأخَذُ الفَتوی
لما فى الهدایة:
" وإذا طلق الرجل امرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها في عدتها رضيت بذلك أو لم ترض " لقوله تعالى: {فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ} [البقرة: 231] من غير فصل ولا بد من قيام العدة لأن الرجعة استدامة الملك ألا ترى أنه سمى إمساكا وهو الإبقاء وإنما يتحقق الاستدامة في العدة لأنه لا ملك بعد انقضائها " والرجعة أن يقول راجعتك أو راجعت امرأتي " وهذا صريح في الرجعة ولا خلاف فيه بين الأئمة."(کتاب الطلاق،باب الرجعة،2/254، ط:دارإحياء التراث العربي)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুখ দিয়ে রাজ'আত করা শর্ত নয়। বরং যে কোনো ভাবে রাজ'আত করে নিলেই হবে। স্বামীর কাছ থেকে চিরতরে চলে যেতে চাইলে খোলা তালাক করতে হবে। অথবা কোর্টে তালাকের আবেদন করতে হবে। তাছাড়া আপনার তালাকের অধিকার থাকলে আপনি নিজের উপর তালাক গ্রহণ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...